Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

লাভপুরের হাতিয়ায় বিস্ফোরণ, বর্ধমানে ধৃত আরও এক

লাভপুরের হাতিয়া গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় আরও এক যুবককে গ্রেপ্তার করল পুলিস। শেখ কাশেম নামে ওই যুবককে বৃহস্পতিবার বর্ধমানের একটি নার্সিংহোম থেকে গ্রেপ্তার করা হয়েছে।

লাভপুরের হাতিয়ায় বিস্ফোরণ, বর্ধমানে ধৃত আরও এক
  • ৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: লাভপুরের হাতিয়া গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় আরও এক যুবককে গ্রেপ্তার করল পুলিস। শেখ কাশেম নামে ওই যুবককে বৃহস্পতিবার বর্ধমানের একটি নার্সিংহোম থেকে গ্রেপ্তার করা হয়েছে। হাতিয়া গ্রামে বিস্ফোরণের ঘটনায় সে যুক্ত বলে প্রমাণ পেয়েছে পুলিস। বিস্ফোরণে জখম হওয়ায় সে বিভিন্ন জায়গায় সে লুকিয়ে চিকিৎসা করাচ্ছিল বলে পুলিস জানিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে তাকে ধরেছে লাভপুর থানার পুলিস। 

Advertisement

গত ২০জুন হাতিয়ায় নকল সোনার কয়েন কারবারিদের গোষ্ঠীদ্বন্দ্বে ভয়াবহ বিস্ফোরণ হয়। বোমা বাঁধতে গিয়ে শেখ সাবের আলি ও শেখ পিয়ার আলির মৃত্যু হয়। বেশ কয়েকজন জখম হন। পুলিস তদন্তে নেমে স্থানীয় সাইফুদ্দিন শাহ ও রমজান শেখকে গ্রেপ্তার করে। পরে জখম অবস্থায় স্থানীয় পঞ্চায়েত সদস্যের ছেলে মহম্মদ কাইফকে গ্রেপ্তার করা হয়। তারও মুখ ও শরীরে আঘাত লাগায় বিভিন্ন জায়গায় চিকিৎসা করছিল। পরে অবশ্য পুলিস তাকে বোলপুর মহকুমা হাসপাতাল থেকে গ্রেপ্তার করে। পুলিসের দাবি, ধৃতরা সক্রিয়ভাবে বোমা বাঁধা এবং বিস্ফোরণের ঘটনার সঙ্গে যুক্ত। এদিন মোট তিন অভিযুক্তকে বোলপুর আদালতে তোলা হয়। ধৃত কাশেম শেখকে ছ’দিন পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি, সাইফুদ্দিন ও রমজান শেখকে ১৪দিন জেল হেফাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সরকারি আইনজীবী ফিরোজ পাল।
লাভপুর থানার এক পুলিস অফিসার বলেন, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বিস্ফোরণের নেপথ্যে আর কারা রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে। এলাকায় টহল ও তল্লাশির অভিযান অব্যাহত রয়েছে। নকল সোনার কয়েনের চক্রের বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব দুষ্কৃতী গ্রামছাড়া রয়েছে তাদেরও শীঘ্রই গ্রেপ্তার করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ