Bartaman Logo
৯ জুন, ২০২৬

অন্ধ্রপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত কমপক্ষে ২১

অন্ধ্রপ্রদেশে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। মৃত ২১ জন শ্রমিক। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী একথা জানিয়েছেন

অন্ধ্রপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত কমপক্ষে ২১
  • ১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভেটলাপালেম: অন্ধ্রপ্রদেশে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। মৃত ২১ জন শ্রমিক। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী একথা জানিয়েছেন। গুরুতর আহত আরও আটজন। তাঁদের অনেকের শরীর ৯০ থেকে ১০০ শতাংশ পুড়ে গিয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। 

Advertisement

শনিবার দুপুরে কাকিনাড়া জেলার ভেটলাপালেম গ্রামের এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘ভেটলাপালেমের বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা হৃদয় বিদারক। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। অত্যন্ত দুঃখজনক।’ শোক জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূর্য ফায়ারওয়ার্কসের ওই কারখানায় দুর্ঘটনার সময় ছিলেন ৩০ জন শ্রমিক। আচমকা জোরালো বিস্ফোরণে আগুন ধরে যায় কারখানায়।  কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। বিস্ফোরণের অভিঘাতে পাশের ধানখেতে ছড়িয়ে পড়ে দেহাংশ। দুর্ঘটনার একাধিক ছবি ও ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখান স্থানীয়দের সারের বস্তায় করে মৃতদেহ সরিয়ে নিয়ে যেতে দেখা গিয়েছে। বিস্ফোরণের খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। জখমদের তড়িঘড়ি কাকিনাড়া গভর্নমেন্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাজ্যের মন্ত্রী কান্দুলা দুর্গেশ জানান, বিস্ফোরণের কারণ জানতে তদন্ত চালাচ্ছেন আধিকারিকরা। 

সম্পর্কিত সংবাদ