Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

হাসপাতালে রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন! তদন্তের নির্দেশ

ফের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ উঠল।

হাসপাতালে রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন! তদন্তের নির্দেশ
  • ৮ জুলাই, ২০২৬ ২১:১৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: ফের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে আজ, বুধবার হাসপাতালে চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিদ্যাসাগর পল্লির বাসিন্দা মানসী দে গত ৫ জুলাই শারীরিক অসুস্থতার কারণে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তাঁর পরিবারের সদস্যরা লক্ষ্য করেন, রোগিণীকে যে স্যালাইন দেওয়া হয়েছে তার মেয়াদ উত্তীর্ণ। বিষয়টি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। রোগিণীর ছেলে বিশ্বজিৎ দে বলেন, মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসার সময় আমরা দেখি তাঁকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে আমরা অভিযোগ জানিয়েছি।

Advertisement

উল্লেখ্য, ২০২৫ সালের ৮ জানুয়ারি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্যালাইন-কাণ্ডকে ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে গোটা রাজ্যে তীব্র আলোড়ন পড়ে। সেই ঘটনার পরও ফের একই ধরনের অভিযোগ ওঠায় আবারও প্রশ্নের মুখে হাসপাতালের ওষুধ ও চিকিৎসা পরিষেবা। অন্যদিকে হাসপাতালের সুপার ইন্দ্রনীল সেন বলেন, অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে রোগীর শারীরিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও দাবি করেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ