Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলায় বিনিয়োগে আগ্রহী প্রবাসীরা, জানালেন শমীক

কয়েকদিনের জন্য বিদেশ সফরে গিয়েছিলেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

বাংলায় বিনিয়োগে আগ্রহী প্রবাসীরা,  জানালেন শমীক
  • ৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কয়েকদিনের জন্য বিদেশ সফরে গিয়েছিলেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বুধবার কলকাতায় ফিরিছেন তিনি। একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন শমীক। সেই অনুষ্ঠানের ফাঁকে প্রবাসী বাঙালি ব্যবসায়ী, শিল্পপতি, অর্থনৈতিক বিশেষজ্ঞ, তথ্যপ্রযুক্তি কর্তাদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। তাঁর দাবি, অনেকেই বাংলায় বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘নেদারল্যান্ডে একটি বৈঠকে যোগ দিই আমি। সেখানে অনেকের সঙ্গেই কথা হয়েছে। পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আগ্রহী তাঁরা। আরও অনেকের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে। এ রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়েছেন যাঁরা, তাঁদের সঙ্গেও কথা হচ্ছে আমাদের। বাংলাকে নিয়ে সবাই নতুন দিশা দেখছেন।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ