Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬

ইসরো ছাড়ার ঢল বিজ্ঞানীদের, ফাঁপরে পড়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় কেন্দ্র

মহাকাশে মানব অভিযানের উচ্চাশাপূর্ণ কেন্দ্রীয় সরকারের গগনযান প্রকল্প বিশ বাঁও জলে। শুধু এই প্রকল্পই নয়।

ইসরো ছাড়ার ঢল বিজ্ঞানীদের, ফাঁপরে পড়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় কেন্দ্র
  • ১৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মহাকাশে মানব অভিযানের উচ্চাশাপূর্ণ কেন্দ্রীয় সরকারের গগনযান প্রকল্প বিশ বাঁও জলে। শুধু এই প্রকল্পই নয়। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-য়  মহাসংকট। দলে দলে বিজ্ঞানী, গবেষক, প্রযুক্তিবিদ, ইঞ্জিনিয়ার ভারত সরকারের এই হাই প্রোফাইল মহাকাশ বিজ্ঞান গবেষণা ও উদ্ভাবন সংস্থা ছেড়ে চলে যাচ্ছেন। শতাধিক উচ্চপদস্থ বিজ্ঞানী স্বেচ্ছাবসরের আবেদন করেছেন। একইভাবে ইস্তফা দিতে চেয়েছেন বহু বিজ্ঞানী। হঠাৎ কী এমন হল? একসঙ্গে এত জন বিজ্ঞানী কেন ইসরোর গবেষণা, আবিষ্কার, প্রকল্প বাস্তবায়নের চাকরি ছেড়ে দিতে চাইছেন? ভারত সরকার বিব্রত ও দিশাহারা। পরিস্থিতি নিয়ে কেন্দ্র এতটাই ব্যাকফুটে যে, কোনো স্বেচ্ছাবসরের আবেদন গ্রাহ্য হবে না বলে জানিয়ে দিয়েছে ইসরো। একইভাবে ইস্তফাপত্রও গ্রহণ করে রিলিজ করা হচ্ছে না। সরকার অবশ্য প্রকাশ্যে বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, ইসরোতে কর্মীর সংখ্যা প্রচুর। অনেকেই গিয়েছেন। আবার অনেকেই এসেছেন। এতে বিতর্কের কিছু নেই। 

Advertisement

যদিও কেন্দ্রীয় বিজ্ঞান মন্ত্রকের মহাকাশ বিষয়ক দপ্তরের যুগ্ম সচিব রীতিমতো বিজ্ঞপ্তি জারি করেছেন। যেখানে এব্যাপারে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে ইসরোকে। বলা হয়েছে,  স্বেচ্ছাবসর ও ইস্তফার জন্য বহু আবেদনপত্র জমা হয়েছে। এরমধ্যে রয়েছে গগনযান প্রকল্পের সঙ্গে যুক্তরাও।  ইসরোর ডিরেক্টরদের এবং বিভিন্ন ইউনিটের বিভাগীয় প্রধানকে নির্দেশ দিয়ে বলা হয়েছে,এরকম আবেদন আপাতত অনুমোদিত হবে না। এমনকি বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ার বা গবেষক পদের থেকে নীচুতলার কর্মীরাও যদি একইভাবে এরকম স্বেচ্ছাবসর অথবা ইস্তফার আবেদন করেন তাহলে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য বিভাগীয় প্রধানের কাছে যেন পাঠানো হয়। সর্বোচ্চ মহলে আলোচনা করে তারা সিদ্ধান্ত নেবে। এভাবে ভারতের সবথেকে গ্রহণযোগ্য ও সম্মানীয় সংস্থা ইসরো ছেড়ে দিচ্ছেন কেন বিজ্ঞানীরা? গগনযান প্রকল্পের প্রথম কর্মসূচি নেওয়ার কথা ছিল জুন মাসের মধ্যে। সেটি হয়নি। পিছিয়ে পড়ছে প্রকল্প। তার ম঩ধ্যে এভাবে বিজ্ঞানীদের ইসরো থেকে পলায়নের প্রবণতা নিয়ে সরকারের অন্দরে ঝড় উঠেছে। ২০ জুলাই শুরু হবে সংসদের বাদল অধিবেশন। স্বাভাবিকভাবেই অন্য একঝাঁক ইস্যুর মতোই বিরোধীরা সরকারকে চেপে ধরার চেষ্টা করবে বিষয়েও। দাবি করা হবে সরকারের বিবৃতির। সুতরাং নিট প্রশ্নপত্র ফাঁস, সোনাম ওয়াংকচুক, রামমন্দিরের চুরির মতো একঝাঁক অস্বস্তির সঙ্গে যুক্ত হল নতুন সংকট।

Advertisement
সম্পর্কিত সংবাদ