Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

দিল্লিতে উত্তরবঙ্গের হ্যান্ড মেড চা, ১৬-১৭ আগস্ট প্রদর্শনী

উত্তরবঙ্গের হ্যান্ড মেড চা এবার দিল্লিতে। টি বোর্ডের আর্থিক সহযোগিতায় ১৬-১৭ আগস্ট দিল্লিতে গোটা দেশের হ্যান্ড মেড চায়ের প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়েছে।

দিল্লিতে উত্তরবঙ্গের হ্যান্ড মেড চা, ১৬-১৭ আগস্ট প্রদর্শনী
  • ১৩ আগস্ট, ২০২৬ ১৬:৫২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: উত্তরবঙ্গের হ্যান্ড মেড চা এবার দিল্লিতে। টি বোর্ডের আর্থিক সহযোগিতায় ১৬-১৭ আগস্ট দিল্লিতে গোটা দেশের হ্যান্ড মেড চায়ের প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে গোটা দেশের ৩০ জনের হ্যান্ড মেড চা প্রদর্শন ও বিক্রির সুযোগ পেয়েছে। এর মধ্যে ডুয়ার্স থেকে চারজন এবং দার্জিলিং জেলা থেকে দুজনের হ্যান্ড মেড চা দিল্লিতে যাওয়ার সুযোগ পেয়েছে। এর মধ্যে রয়েছে ময়নাগুড়ির রামসাইয়ের দীপ্তি রায়ের হ্যান্ড মেড টি। জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দা দীপ্তি বন্যপ্রাণীর সঙ্গে লড়াই করে জৈব চা বাগান তৈরি করেছেন। বাড়িতে রান্নার কড়াইয়ে চা পাতা রোস্ট করছেন তিনি। এর আগে উত্তরবঙ্গের হ্যান্ড মেড চা কলকাতায় সমাদৃত হয়েছে। এবার তাঁরা নিজেদের হাতে তৈরি চা নিয়ে হাজির হচ্ছেন দেশের রাজধানীতে।

Advertisement

উত্তরবঙ্গ থেকে যাঁদের হাতে তৈরি চা দিল্লিতে যাচ্ছে তাঁরা হলেন রামসাইয়ের দীপ্তি রায়, কোচবিহারের দ্বারিকামারির রতন রায় প্রামাণিক, জলপাইগুড়ির কালিয়াগঞ্জের দেবাশিস রায় ও জলপাইগুড়ির রংধামালির সুধাংশু সরকার। ব্ল্যাক টি, হোয়াইট টি, ওলং টি, গ্রিন টি, তুলসি টি। উত্তরবঙ্গ থেকে দিল্লিতে যে হ্যান্ড মেড টি যাচ্ছে তার দাম প্রায় ২ হাজার থেকে ৭৫ হাজার টাকা কেজি। জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষি সমিতির নিজস্ব তিস্তা ব্র্যান্ডে দিল্লি যাত্রা করছে উত্তরের হ্যান্ড মেড টি।

Advertisement
সম্পর্কিত সংবাদ