সংবাদদাতা, উলুবেড়িয়া: উলুবেড়িয়া দু’নম্বর ব্লকের তুলসিবেড়িয়া কালীতলা। সেখানে সুসংহত গণজ্ঞাপন ও প্রচার এবং বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রদর্শনী অনুষ্ঠান শুরু হল। নেশামুক্ত ভারত অভিযানের কর্মসূচি হিসাবে তিনদিনের অনুষ্ঠানের সূচনা হয় বৃহস্পতিবার। উদ্বোধন করেন হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার অমিত ভার্মা। ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশনের আয়োজনে এবং খানপুর গণউন্নয়ন কেন্দ্রের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের আয়োজন হয়। নিজস্ব চিত্র



