Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা এক্সিকিউটিভ বডির

ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির বিরুদ্ধে এবার বিদ্রোহ ঘোষণা করলেন সমিতির এক্সিকিউটিভ বডির সদস্যরা। শুক্রবার ময়নাগুড়ি বাজারে একত্রিত হয়ে তাঁরা নিজেদের পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন।

ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা এক্সিকিউটিভ বডির
  • ২৬ জুন, ২০২৬ ১৩:০৭
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির বিরুদ্ধে এবার বিদ্রোহ ঘোষণা করলেন সমিতির এক্সিকিউটিভ বডির সদস্যরা। শুক্রবার ময়নাগুড়ি বাজারে একত্রিত হয়ে তাঁরা নিজেদের পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন।

Advertisement

তাঁদের অভিযোগ, ময়নাগুড়িতে জলপাইগুড়ি জেলা পরিষদের উদ্যোগে যে স্টল বিলিবন্টন করা হয়েছে, সেখানে টাকার খেলা হয়েছে। এই ঘটনায় ব্যবসায়ী সমিতির ভূমিকা রয়েছে বলেও অভিযোগ তুলেছেন তাঁরা। পাশাপাশি জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি-সহ এই ঘটনায় জড়িত সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন ব্যবসায়ীরা। তাঁদের আরও অভিযোগ, স্টল বিলিবন্টনের পুরো বিষয়টি এক্সিকিউটিভ বডির সদস্যদের অন্ধকারে রেখে করা হয়েছে। কারা স্টল পেয়েছেন, সেই তথ্যও তাঁদের জানানো হয়নি। এদিকে বিষয়টি নিয়ে ক্রমাগত ময়নাগুড়িবাসীর নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাঁদের। সেই পরিস্থিতিতে দায়িত্ব পালন করা সম্ভব নয় বলেই তাঁরা পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ব্যবসায়ীরা জানিয়েছেন, খুব শীঘ্রই তাঁরা তাঁদের অব্যাহতি পত্র সমিতির সভাপতির হাতে তুলে দেবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ