Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

বেশি মাত্রায় কীটনাশক! ভারতের রপ্তানি করা লঙ্কা ফিরিয়ে দিল চীন

মাত্রাতিরিক্ত কীটনাশকের উপস্থিতি রয়েছে। এই অভিযোগ তুলে ভারতের তিন সংস্থার থেকে শুকনো লঙ্কা আমদানি বন্ধ করে দিল চীন।

বেশি মাত্রায় কীটনাশক! ভারতের রপ্তানি করা লঙ্কা ফিরিয়ে দিল চীন
  • ১৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: মাত্রাতিরিক্ত কীটনাশকের উপস্থিতি রয়েছে। এই অভিযোগ তুলে ভারতের তিন সংস্থার থেকে শুকনো লঙ্কা আমদানি বন্ধ করে দিল চীন। একইসঙ্গে অন্তত তিনটি কনসাইমেন্টও ফেরতও পাঠিয়েছে পড়শি দেশ। সারা বিশ্বে চীন ভারত থেকে সবচেয়ে বেশি শুকনো লঙ্কা আমদানি করে। এই ঘটনায় ভারতীয় সংস্থাগুলি ক্ষতির মুখে পড়তে পারে বলে মনে করছে বাণিজ্য মহল। এর আগে ভারতের চালের মান নিয়েও প্রশ্ন তুলেছিল চীন। বেজিং জানিয়েছে, ওই তিন সংস্থা সম্প্রতি যে লঙ্কা চীনে পাঠিয়েছে, তাতে বিপুল মাত্রায় বিষাক্ত ‘মেথামিডোফোস’ পাওয়া গিয়েছে। গত অর্থবর্ষে চীনে রেকর্ড পরিমাণ ২ লক্ষ ৩৬ হাজার টন শুকনো লঙ্কা রপ্তানি করেছিল ভারত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ