Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ফের এভারেস্ট জয়! ‘দ্য এভারেস্ট ম্যান’ কামি রিতা ও লাকপা শেরপা ভাঙলেন নিজেদের রেকর্ড

ফের নিজেদের গড়া নজির ভাঙলেন কিংবদন্তি পর্বতারোহী কামি রিতা শেরপা ওরফে 'দ্য-এভারেস্ট ম্যান' এবং লাকপা শেরপা । এভারেস্ট জয়ের ইতিহাসে আবারও নতুন অধ্যায় লিখলেন তাঁরা।

ফের এভারেস্ট জয়! ‘দ্য এভারেস্ট ম্যান’ কামি রিতা ও লাকপা শেরপা ভাঙলেন নিজেদের রেকর্ড
  • ১৭ মে, ২০২৬ ১১:৩২
Prefer us on Google

কাঠমাণ্ডু, ১৭ মে: ফের নিজেদের গড়া নজির ভাঙলেন কিংবদন্তি পর্বতারোহী কামি রিতা শেরপা ওরফে 'দ্য-এভারেস্ট ম্যান' এবং লাকপা শেরপা । এভারেস্ট জয়ের ইতিহাসে আবারও নতুন অধ্যায় লিখলেন তাঁরা। ১৭ মে ২০২৬, রবিবার সকালে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে ৩২তম বারের মতো সফলভাবে আরোহণ করে নিজস্ব বিশ্বরেকর্ড ভেঙে দিলেন কামি রিতা।  অন্য দিকে ১১তম বারের মতো বিশ্বের প্রথম মহিলা হিসাবে এভারেস্টের চূড়ায় পৌঁছে নজির গড়লেন লাকপা শেরপা।

Advertisement

৫৬ বছর বয়সি কামি রিতা আজ সকালে স্থানীয় সময় প্রায় ১০টা ১২ মিনিটে এভারেস্টের চূড়ায় পৌঁছান। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮ হাজার ৮৪৯ মিটার। ১৯৯৪ সালে প্রথমবার এই এভারেস্ট জয়ের মাধ্যমে শুরু হয় তাঁর ঐতিহাসিক যাত্রা। তারপর থেকে টানা তিন দশকেরও বেশি সময় ধরে তিনি একের পর এক সাফল্যের মাধ্যমে বিশ্ববাসীকে অনুপ্রাণিত করে চলেছেন। কামি রিতা শেরপা শুধু নেপালের জাতীয় গর্ব নন, তিনি আজ বিশ্ব পর্বতারোহণের এক জীবন্ত প্রতীক। তাঁর অসাধারণ শারীরিক সক্ষমতা, অভিজ্ঞতা এবং ধারাবাহিক সাফল্য প্রতি বছরই নতুন প্রজন্মের পর্বতারোহীদের উৎসাহ জোগাচ্ছে।

তবে এবারের যাত্রায় তিনি একা নন। ৪৮ বছর বয়সি নেপালি পর্বতারোহী লাকপা শেরপাও ফের ইতিহাস গড়লেন।  রবিবার সকালে তিনি ১১তম বারের মতো  এভারেস্টের চূড়ায় পৌঁছান। আর বিশ্বের ইতিহাসে সর্বাধিকবার এভারেস্ট জয়ী নারী হিসেবে নতুন রেকর্ড গড়লেন। নেপালের এক ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন লাকপা। ছোটবেলা থেকেই তাঁর জীবন জড়িয়ে ছিল হিমালয়ের সঙ্গে। তবে সেই জীবন ছিল সুযোগ-সুবিধা থেকে অনেক দূরে। পর্বতারোহণের জন্য কোনো প্রশিক্ষণ বা নির্দিষ্ট পথও তাঁর কাছে ছিলনা। অন্যান্য অনেক শেরপার মতো তিনিও অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের মধ্য দিয়েই শিখেছিলেন পাহাড়কে চিনতে। পাহাড় ছিল তাঁর দৈনন্দিন জীবনেরই একটি অংশ। ২০০০ সালে প্রথমবারের মতো এভারেস্টের শৃঙ্গে আরোহণ করেন তিনি। একবারের সেই জয় ধীরে ধীরে রূপ নেয় বহু অভিযানে। বছরের পর বছর ধরে তিনি বারবার ফিরে গিয়েছেন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে। আজ ১১ বারের মতো এভারেস্টের চূড়ায় পৌঁছে ফের বিশ্ব রেকর্ড গড়লেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ