Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ডিউটিতে না এসেও মিলছে বেতন, ব্যবস্থার আশ্বাস পানিহাটি পুরসভার

নাগরিক পরিষেবা আরও সচল করতে বহু বছর আগে আগরপাড়ার উষুমপুর বটতলা এলাকায় শাখা অফিস করেছিল পানিহাটি পুরসভা।

ডিউটিতে না এসেও মিলছে বেতন, ব্যবস্থার আশ্বাস পানিহাটি পুরসভার
  • ১৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: নাগরিক পরিষেবা আরও সচল করতে বহু বছর আগে আগরপাড়ার উষুমপুর বটতলা এলাকায় শাখা অফিস করেছিল পানিহাটি পুরসভা। বাম জমানায় তৈরি ওই অফিস থেকে পরিষেবাও কম-বেশি মিলত। বেশ কয়েক বছর ওই অফিস কার্যত ভূতুড়ে ঘরের রূপ নিয়েছে। কর্মীরা না এসেও মাইনে নিচ্ছেন বলে অভিযোগ। বৃহস্পতিবার বিজেপি কর্মীরা ওই অফিসে গিয়ে হাজিরা খাতা নিয়ে বিক্ষোভ দেখান। পরে পুলিশ এসে হাজিরা খাতা সিজ করে নিয়ে যায়। পানিহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে বলেন, অন্যায় বরদাস্ত করা হবে না। পুরসভার সেক্রেটারিকে শুক্রবার ওই অফিসে পাঠানো হবে। ভোটের আগের সিদ্ধান্ত অনুযায়ী পুরসভা অফিসে বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা ও সিসি ক্যামেরা চালু হয়েছে। উষুমপুর বটতলা অফিসেও চালু করার কাজ চলছে। অভিযোগ প্রমাণিত হলে সাসপেন্ড সহ বেতন বন্ধ করা হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ