Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

গঙ্গাসাগরে এসেও বার্তা নেই স্বরাষ্ট্রমন্ত্রীর, হতাশ সমর্থকরা

প্রায় তিন ঘণ্টা দাঁড়িয়ে দেখা মিলেছে স্বরাষ্ট্রমন্ত্রীর। শুভেচ্ছাও জানিয়েছেন। কিন্তু কোনো বক্তব্য রাখেননি। শেষ পর্যন্ত হতাশ হয়ে বাড়ি ফিরতে হল সাগরের দলীয় সমর্থকরা।

গঙ্গাসাগরে এসেও বার্তা নেই স্বরাষ্ট্রমন্ত্রীর, হতাশ সমর্থকরা
  • ২৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: প্রায় তিন ঘণ্টা দাঁড়িয়ে দেখা মিলেছে স্বরাষ্ট্রমন্ত্রীর। শুভেচ্ছাও জানিয়েছেন। কিন্তু কোনো বক্তব্য রাখেননি। শেষ পর্যন্ত হতাশ হয়ে বাড়ি ফিরতে হল সাগরের দলীয় সমর্থকরা।  

Advertisement

সোমবার গঙ্গাসাগরে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকাল সাড়ে সাতটা নাগাদ তাঁর গঙ্গাসাগরে আসার কথা ছিল। তাই সাতটা থেকে বহু মানুষ কপিলমুনি মন্দির প্রাঙ্গণের সামনে তৈরি করা ব্যারিকেডের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। কিন্তু প্রায় তিন ঘণ্টা দেরিতে দশটা নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টারে গঙ্গাসাগরে পৌঁছান। সাগরে পুণ্যস্নান সেড়ে সাড়ে দশটা নাগাদ কপিলমুনি মন্দিরে এসে পুজো দেন। সেই সময় মন্দিরের সামনে উপস্থিত সবাই তাঁর বক্তব্য শোনার অপেক্ষা করছিলেন। কিন্তু তিনি পুজোর শেষ করে মন্দির প্রাঙ্গণের সামনে তৈরি করা ব্যারিকেডের চারপাশে ঘুরে উপস্থিত মানুষকে শুভেচ্ছা জানিয়ে ফিরে যান। কোনো বক্তব্য রাখেননি। অথচ সবাই ভেবেছিলেন, নির্বাচনি প্রচারের শেষ দিনে তিনি সাগরবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন। মন্দির চত্বরে মাইক্রোফোনের ব্যবস্থা রাখা হয়েছিল। তা সত্ত্বেও তিনি কোনো বক্তব্য রাখেননি।
সাগরের বাসিন্দা অধীর মাইতি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী গঙ্গাসাগরে এসেছেন। ভেবেছিলাম ভালো কিছু শুনতে পাব। কিন্তু কোনো কথা বললেন না।’ অন্যদিকে, রাজ্য ও ভিনরাজ্য থেকে আসা পুণ্যার্থীরা সমস্যায় পড়েন। তাঁরা পুজোর ডালা কিনে নিয়ে দীর্ঘ প্রায় চার ঘণ্টা ধরে ব্যারিকেডের বাইরে দাঁড়িয়ে রইলেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ