Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ক্ষতিপূরণের টাকা নেওয়ার পরও রয়ে গিয়েছে বহু বাড়ির কাঠামো! আমডাঙায় জাতীয় সড়ক সম্প্রসারণে জট, থানায় মন্ত্রী অর্জুন

শনিবার আমডাঙা থানা পরিদর্শনে যান রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং। মন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম থানা সফর। তবে থানায় পুলিশকর্মীদের সঙ্গে তাঁর বৈঠক শুধু আইনশৃঙ্খলায় সীমাবদ্ধ থাকেনি।

ক্ষতিপূরণের টাকা নেওয়ার পরও  রয়ে গিয়েছে বহু বাড়ির কাঠামো! আমডাঙায় জাতীয় সড়ক সম্প্রসারণে জট, থানায় মন্ত্রী অর্জুন
  • ২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: শনিবার আমডাঙা থানা পরিদর্শনে যান রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং। মন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম থানা সফর। তবে থানায় পুলিশকর্মীদের সঙ্গে তাঁর বৈঠক শুধু আইনশৃঙ্খলায় সীমাবদ্ধ থাকেনি। উঠে এসেছে ১২ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের জটের প্রসঙ্গ। সেই সঙ্গে করুণাময়ী কালী মন্দিরের উন্নয়নের বিষয় নিয়েও আলোচনা সারেন মন্ত্রী।

Advertisement

কলকাতার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগে অন্যতম গুরুত্বপূর্ণ পথ ১২ নম্বর জাতীয় সড়ক। বারাসতের হেলাবটতলা মোড় থেকে আমডাঙার সন্তোষপুর মোড় পর্যন্ত এই রাস্তা সম্প্রসারণের কাজ অনেকটাই শেষ। তবে জমিজটের কারণে আমডাঙার একটি অংশে দীর্ঘদিন কাজ আটকে। কয়েকটি জায়গায় এখনও রাস্তার উপর বাড়ির কাঠামো রয়ে গিয়েছে। প্রশাসনের দাবি, সংশ্লিষ্ট মালিকদের ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়েছে। কিন্তু টাকা পাওয়ার পরেও কাঠামো সরাননি তাঁরা। সেই বিষয়েই পুলিশের সঙ্গে আলোচনা করেন মন্ত্রী।
এদিন আমডাঙার করুণাময়ী কালী মন্দিরের উন্নয়নের বিষয়টিও ওঠে। নির্বাচনের আগে মন্দিরের জন্য ৫০ লক্ষ টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন অর্জুন সিং। সেই অর্থ কোন কোন খাতে ব্যয় করা হবে, তা নিয়ে এদিন আলোচনা হয়েছে। অর্জুন সিং বলেন, থানার আইসি খুব ভালো কাজ করছেন। জাতীয় সড়কের কিছু অংশে এখনও বাড়ির কাঠামো রয়েছে। ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, কিন্তু কাঠামো সরানো হয়নি। সেই বিষয়েই পুলিশের সঙ্গে কথা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ