Bartaman Logo
৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ইথানল মিশ্রিত জ্বালানি নিরাপদ হলেও কমে যাচ্ছে পুরানো গাড়ির মাইলেজ, বক্তব্য গাড়ি কারবারিদের

কলকাতা প্রেস ক্লাবে গাড়ি কারবারিরা জানালেন, ইথানল মিশ্রিত পেট্রল নিরাপদ হলেও পুরানো গাড়িতে মাইলেজ ৩-৪% কমছে। বিস্তারিত পড়ুন।

ইথানল মিশ্রিত জ্বালানি নিরাপদ হলেও কমে যাচ্ছে পুরানো গাড়ির মাইলেজ, বক্তব্য গাড়ি কারবারিদের
  • ৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গাড়ির জ্বালানি বিশেষত পেট্রলে ইথানল মেশানো (ই২০) নিয়ে গোটা দেশেই হইচই চলছে। প্রশ্ন উঠছে, ইথানল মিশ্রিত পেট্রল কি গাড়ির ক্ষতি করছে? এই নিয়ে শনিবার কলকাতা প্রেস ক্লাবে গাড়ি কারবারিরা সাংবাদিক সম্মেলন করেন। তাঁদের বক্তব্যে উঠে আসে, ইথানল মিশ্রিত পেট্রল গাড়ির জন্য একেবারেই নিরাপদ। তবে পুরোনো গাড়িতে এই মিশ্রিত তেল ব্যবহারের ফলে ৩ থেকে ৪ শতাংশ মাইলেজ কমছে। যদিও এটিকে নগণ্য বলে দাবি ব্যবসায়ীদের।

Advertisement

প্রেস ইনফরমেশন ব্যুরো, কলকাতা আয়োজিত এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান অয়েল ডিলার্স ফোরামের রাজ্য সম্পাদক কুশল বাজোরিয়া, চাটার্ড অ্যাকাউন্টেন্ট ও উদ্যোগপতি দিলীপ লোয়ালকা ও হন্ডা মোটরসাইকেল ও স্কুটার লিমিটেডের জিএম-কাস্টমার সার্ভিস (পূর্ব) সমীর রোহতাগি। তাঁরা বলেন, ‘ইথানলের ব্যবহার দীর্ঘদিন ধরেই গোটা পৃথিবীতে হচ্ছে। এটা নতুন কিছুই নয়। গাড়ির জন্য এটা একেবারেই নিরাপদ।’ বিএস সিক্স গাড়িতে ইথানল ব্যবহারের ফলে সমস্যা তৈরি হওয়ার কথাও উড়িয়ে দিয়েছেন তাঁরা। তাঁদের বক্তব্য, ‘এই গাড়ি ২০২৩ সালের পরে এসেছে। সব গাড়ি ই ২০ তেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আমরা সমস্যা নিয়ে কোনো অভিযোগ শুনিনি।’ মাইলেজ প্রসঙ্গে দিলীপবাবুর বক্তব্য, ‘গবেষণা বলছে ৩ থেকে ৪ শতাংশ মাইলেজ কমেছে। যদিও এটা বিরাট কিছু নয়। ২০২২ সালের পর গাড়িগুলো ১০ শতাংশ ইথানলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’ তাঁদের আরও বক্তব্য, যদি ভালো মানের যন্ত্রাংশ ব্যবহার করা হয় তাহলে গাড়ি পুরানো হলেও সমস্যা হবে না। গাড়ি ব্যবহারের উপরও মাইলেজ অনেকখানি নির্ভর করে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ