Bartaman Logo
৪ জুলাই, ২০২৬
বর্তমান / হেলথ

ইএসআই: বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা

কেন্দ্রের চার শ্রম কোড আইন দেশব্যাপী কার্যকর হয়েছে গত বছর নভেম্বর মাসে। সেই শ্রম কোড আইন মেনেই এবার ইএসআইসির গ্রাহকদের জন্য বিনামূল্যে বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করতে চলেছে কেন্দ্র সরকার।

ইএসআই: বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা
  • ৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রের চার শ্রম কোড আইন দেশব্যাপী কার্যকর হয়েছে গত বছর নভেম্বর মাসে। সেই শ্রম কোড আইন মেনেই এবার ইএসআইসির গ্রাহকদের জন্য বিনামূল্যে বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করতে চলেছে কেন্দ্র সরকার। আজ, বৃহস্পতিবার দিল্লিতে এসংক্রান্ত কর্মসূচি চালু করতে চলেছে শ্রমমন্ত্রক। এদিন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার দিল্লির বাসাইদারাপুর ইএসআইসি মেডিকেল কলেজ ও হাসপাতালে উল্লিখিত কর্মসূচি চালু করবেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। কর্মচারী রাজ্য বিমা নিগমের আওতাভুক্ত ৪০ বছর এবং তদূর্ধ্ব বয়সী শ্রমিক-কর্মচারীরা এই সুবিধা পাবেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ