Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের গ্রুপে বাংলাদেশ, হংকং ও সিঙ্গাপুর

এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের গ্রুপে বাংলাদেশ, হংকং ও সিঙ্গাপুর
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চূড়ান্ত হল ২০২৭ এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের গ্রুপ বিন্যাস। নতুন বছরে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে মানোলো মার্কুয়েজের ছেলেরা। গ্রুপ সি’তে ভারত-বাংলাদেশের পাশাপাশি জায়গা পেয়েছে হংকং ও সিঙ্গাপুর। হোম ও অ্যাওয়ে ভিত্তিতে হবে বাছাই পর্ব। ২৫ মার্চ ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। এরপর ১০ জুন অ্যাওয়ে ম্যাচে গুরপ্রীতরা মুখোমুখি হবেন হংকংয়ের। ৯ অক্টোবর ঘরের মাঠে ভারত খেলবে সিঙ্গাপুরের বিরুদ্ধে। পাঁচদিন বাদে ফের মুখোমুখি হবে এই দু’দল। ১৮ নভেম্বর অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে লড়াইয়ে নামবেন সন্দেশরা। আর ঘরের মাঠে হংকংয়ের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচটি হবে ২০২৬ সালের ৩১ মার্চ। গ্রুপের সেরা দল জায়গা করে নেবে মূলপর্বে।
Advertisement
ভারতীয় কোচ হিসেবে মানোলো মার্কুয়েজের এটাই প্রথম বড় চ্যালেঞ্জ। স্প্যানিশ কোচের প্রশিক্ষণে এখনও জয়ের মুখ দেখেনি ব্লু টাইগার্স। চার ম্যাচের মধ্যে তিনটিতে ড্র আর একটিতে হারের মুখ দেখেছে তারা। তবে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ভালো ফলের ব্যাপারে আশাবাদী ভারতীয় কোচ। তাই বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামার আগে লম্বা আবাসিক শিবিরের পরিকল্পনা রয়েছে মার্কুয়েজের। আইএসএলের গ্রুপ পর্বের ম্যাচ শেষ হচ্ছে ১২ মার্চ। তারপর প্লে-অফ এবং ফাইনাল হতে আরও দেড় সপ্তাহ সময় কেটে যাবে। তাই প্রথম ম্যাচের আগে কতটা সময় হাতে পাবেন ভারতীয় কোচ, তা নিয়ে সংশয় রয়েছে।
সম্পর্কিত সংবাদ