Bartaman Logo
২৫ জুন, ২০২৬

জন গণ’র সমমর্যাদা বন্দে মাতরম-কে

অঙ্গ, কলিঙ্গের পর অসম ও বঙ্গে জয় পেয়েছে বিজেপি। এবার জাতীয় সংগীতের সমমর্যাদা পেতে চলেছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘বন্দে মাতরম’।

জন গণ’র সমমর্যাদা বন্দে মাতরম-কে
  • ৭ মে, ২০২৬ ১৪:০৫
Prefer us on Google

নয়াদিল্লি: অঙ্গ, কলিঙ্গের পর অসম ও বঙ্গে জয় পেয়েছে বিজেপি। এবার জাতীয় সংগীতের সমমর্যাদা পেতে চলেছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘বন্দে মাতরম’। মঙ্গলবার এই সিদ্ধান্তে সিলমোহর দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন মন্ত্রিসভা। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সিদ্ধান্ত কার্যকর করতে ১৯৭১ সালের ‘জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইনে’ সংশোধন আনা হবে। ওই আইন সংশোধনের পর ‘বন্দে মাতরম’ চলাকালীন কোনোপ্রকার বিঘ্ন ঘটানো দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য হবে। যেমন জাতীয় সংগীতের ক্ষেত্রে প্রযোজ্য রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে স্বরাষ্ট্রমন্ত্রকের এক নির্দেশনায় বলা হয়, এবার থেকে সরকারি অনুষ্ঠানে জাতীয় গীত হিসাবে ‘বন্দে মাতরম’ গাওয়া এবং বাজানো বাধ্যতামূলক করা হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ