Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

এফএ কাপে জিতল লিভারপুল  

এফএ কাপে জিতল লিভারপুল
 
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
লিভারপুল: এফএ কাপেও দুরন্ত ছন্দে লিভারপুল। অ্যাক্রিংটন স্ট্যানলিকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আর্নে স্লটের দল। জয়ী দলের চার গোলদাতা যথাক্রমে ডিয়েগো জোতা, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, জায়ডেন ডানস ও ফেডেরিকো চিয়েসা। উল্লেখ্য,প্রিমিয়ার লিগেও টেবিলের শীর্ষে রয়েছে ‘দ্য রেডস’। এদিকে, তৃতীয় রাউন্ডে সোমবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে আর্সেনাল। ইপিএলে গত ম্যাচে লিভারপুলকে রুখে দিয়েছিল ম্যান ইউ। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে আর্সেনালের বিরুদ্ধে উজ্জীবিত পারফরম্যান্স মেলে ধরতে মুখিয়ে আমোরিমের দল।
Advertisement
সম্পর্কিত সংবাদ