Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

ক্ষতিপূরণ প্রদান সংক্রান্ত মামলায় গতি আনতে নয়া পোর্টাল ইপিএফওর

ক্ষতিপূরণ প্রদান সংক্রান্ত মামলায় আরও গতি বৃদ্ধির উদ্যোগ নিচ্ছে ইপিএফও।

ক্ষতিপূরণ প্রদান সংক্রান্ত মামলায় গতি আনতে নয়া পোর্টাল ইপিএফওর
  • ১৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ক্ষতিপূরণ প্রদান সংক্রান্ত মামলায় আরও গতি বৃদ্ধির উদ্যোগ নিচ্ছে ইপিএফও। সেইমতো শুক্রবার ‘বিশ্বাস, ২০২৬’ পোর্টাল চালু করল শ্রমমন্ত্রকের আওতাধীন কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন (ইপিএফও)। একইসঙ্গে এদিন ইপিএফও জানিয়েছে, এক্ষেত্রে ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়ে শর্তসাপেক্ষে ছাড়ও মিলবে।  কেন্দ্র জানিয়েছে, প্রধানত চারটি ক্ষেত্রে ‘বিশ্বাস, ২০২৬’ পোর্টালে সুবিধা মিলবে ব্যবহারকারীদের। কোনো জুডিশিয়াল ফোরামে পেনাল্টি/ড্যামেজ প্রদান সংক্রান্ত নির্দেশ নিয়ে যদি চ্যালেঞ্জ হয়। পেনাল্টি/ড্যামেজ প্রদানের নির্দেশ থাকা সত্ত্বেও যদি তা না মেলে অথবা আংশিক প্রদান করা হয়। যদি বিজ্ঞপ্তি জারি করা হয়ে থাকে, অথচ মূল নির্দেশ প্রকাশ করা না হয়। এবং যদি নোটিস জারি করাই না হয়ে থাকে। ইপিএফও জানিয়েছে, এমন পরিস্থিতিতে পেনাল্টি/ড্যামেজ প্রদান করলে শর্তসাপেক্ষে ছাড় থাকবে। সেইমতোই পদক্ষেপ করা হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ