Bartaman Logo
১ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

বন্ধ হচ্ছে না ইপিএফ পেনশন, জানাল কেন্দ্র

ইপিএফ পেনশন পরিষেবা বন্ধ হবে না। প্রতারকদের ফাঁদে পা দিয়ে কোনও ফর্মে স্বাক্ষর করবেন না।

বন্ধ হচ্ছে না ইপিএফ পেনশন, জানাল কেন্দ্র
  • ২৯ জুন, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইপিএফ পেনশন পরিষেবা বন্ধ হবে না। প্রতারকদের ফাঁদে পা দিয়ে কোনও ফর্মে স্বাক্ষর করবেন না। ইপিএফ পেনশন চালু করতে এমন কোনও ফর্মের বন্দোবস্ত কেন্দ্রীয় সরকার করেনি। কর্মী পিএফ (ইপিএফ) গ্রাহকদের উদ্দেশে এমনই সচেতনতার বার্তা দেওয়া শুরু করল শ্রমমন্ত্রকের আওতাধীন কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন (ইপিএফও)। আচমকাই গুজব ছড়িয়ে পড়ে যে, ইপিএফ গ্রাহক এবং পেনশন প্রাপকদের জন্য নতুন ফর্ম চালু করেছে ইপিএফও। তাতে যদি স্বাক্ষর না করা হয়, তাহলে শনিবার, ২৮ জুন থেকেই বন্ধ হয়ে যাবে পেনশন পরিষেবা। স্বাভাবিক কারণেই ইপিএফ গ্রাহকদের একটি বড় অংশের মধ্যে এর ফলে আতঙ্কের সৃষ্টি হয়। সেই ‘ফর্ম’ জোগাড়েরও চেষ্টা করতে থাকেন অনেকে। নির্দিষ্ট মর্মে অভিযোগ পেয়েই আসরে নামে শ্রমমন্ত্রক। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, গ্রাহকদের আশঙ্কার কোনও কারণ নেই। 

Advertisement
সম্পর্কিত সংবাদ