Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬

ইপিএফ সুদ: সবুজ সঙ্কেত মেলেনি অর্থমন্ত্রকের

বৈঠকের সাতদিন পার। এখনও ইপিএফ সুদ নিয়ে সবুজ সঙ্কেত দিল না অর্থমন্ত্রক। এবারও কি তাহলে হকের সুদ পেতে চরম হয়রানির শিকার হতে হবে? এমনই উদ্বেগ শুরু হয়েছে দেশের প্রায় সাড়ে সাত কোটি ইপিএফ গ্রাহকের মধ্যে।

ইপিএফ সুদ: সবুজ সঙ্কেত মেলেনি অর্থমন্ত্রকের
  • ৭ মার্চ, ২০২৫ ০৪:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বৈঠকের সাতদিন পার। এখনও ইপিএফ সুদ নিয়ে সবুজ সঙ্কেত দিল না অর্থমন্ত্রক। এবারও কি তাহলে হকের সুদ পেতে চরম হয়রানির শিকার হতে হবে? এমনই উদ্বেগ শুরু হয়েছে দেশের প্রায় সাড়ে সাত কোটি ইপিএফ গ্রাহকের মধ্যে। গত ২৮ ফেব্রুয়ারি সুদের হার নির্ধারণ নিয়ে দিল্লিতে বৈঠক করে ইপিএফও অছি পরিষদ। সেখানে সিদ্ধান্ত হয়েছে যে, ২০২৪-২৫ আর্থিক বছরে পিএফে সুদের হার ৮.২৫ শতাংশ হারেই অপরিবর্তিত থাকবে। কিন্তু নিয়মমতো ইপিএফওর এই সিদ্ধান্তে অনুমোদন দিতে হবে অর্থমন্ত্রককে। তারপরই গ্রাহকদের অ্যাকাউন্টে সুদের টাকা দেওয়া নিয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করতে পারবে ইপিএফও।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ