Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

কেদারনাথ-বদ্রীনাথ সহ ৪৭ মন্দিরে এবার অহিন্দুদের প্রবেশে নিষেধাজ্ঞা

কেদারনাথ ও বদ্রীনাথ মন্দিরে শুধুমাত্র হিন্দুরা প্রবেশ করতে পারবেন। অহিন্দুদের প্রবেশের উপর জারি হল নিষেধাজ্ঞা। মঙ্গলবার বাজেট সংক্রান্ত বৈঠকে একথা জানিয়েছে কেদার-বদ্রী টেম্পল কমিটি (বিকেটিসি)।

কেদারনাথ-বদ্রীনাথ সহ ৪৭ মন্দিরে এবার অহিন্দুদের প্রবেশে নিষেধাজ্ঞা
  • ১২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দেরাদুন: কেদারনাথ ও বদ্রীনাথ মন্দিরে শুধুমাত্র হিন্দুরা প্রবেশ করতে পারবেন। অহিন্দুদের প্রবেশের উপর জারি হল নিষেধাজ্ঞা। মঙ্গলবার বাজেট সংক্রান্ত বৈঠকে একথা জানিয়েছে কেদার-বদ্রী টেম্পল কমিটি (বিকেটিসি)। উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদী। শুধু কেদার-বদ্রী নয়। বিকেটিসি’র এক্তিয়ারে থাকা আরও ৪৫টি মন্দিরেও একই নিয়ম জারি করা হয়েছে। আগামী ১৯ এপ্রিল শুরু হচ্ছে চারধাম যাত্রা। ৬ মার্চ থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। এহেন পরিস্থিতিতে বিকেটিসির এই সিদ্ধান্তে দেশজুড়ে আলোড়ন পড়ে গিয়েছে। দ্বিবেদীর কথায়, ‘যাঁরা হিন্দুত্ব ও সনাতন ধর্মে বিশ্বাস করেন তাঁরাই প্রবেশ করতে পারবেন। সনাতন ধর্মের প্রতি বিশ্বাস না থাকলে মন্দির চত্বরে ঢোকা যাবে না। মন্দির চত্বর দেখাশোনার দায়িত্ব কমিটির পরিধির মধ্যেই পড়ে। মন্দিরের পবিত্রতা রক্ষা করার আমাদের অধিকার। সেটাই করা হয়েছে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ