Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

৬ বলে ছয় ছক্কা হাঁকালেন টবি আলবার্ট

আন্তর্জাতিক ম্যাচ থেকে ঘরোয়া ক্রিকেট। ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর নজির একেবারেই হাতেগোনা। স্যার গারফিল্ড সোবার্স থেকে যুবরাজ সিং— তালিকা সংক্ষিপ্ত।

৬ বলে ছয় ছক্কা হাঁকালেন টবি আলবার্ট
  • ১১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আন্তর্জাতিক ম্যাচ থেকে ঘরোয়া ক্রিকেট। ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর নজির একেবারেই হাতেগোনা। স্যার গারফিল্ড সোবার্স থেকে যুবরাজ সিং— তালিকা সংক্ষিপ্ত। সেই ক্লাবে সর্বশেষ সংযোজন হ্যাম্পশায়ারের ব্যাটার টবি আলবার্ট। অবশ্য দুটো ওভার মিলিয়ে পরপর ছ’টি বলে ছয় মেরেছেন তিনি। কাউন্টি ক্রিকেটে সাসেক্সের বিরুদ্ধে একদিনের ম্যাচে এই কীর্তি গড়েন টবি। মাত্র ৩৭ বলে ৮৬ রানের বিস্ফোরক ইনিংস। মূলত টবির ব্যাটিংয়ে ভর করেই সাসেক্সকে ৫১ রানে পরাস্ত করে হ্যাম্পশায়ার। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৩৮৩ রান করে হ্যাম্পশায়ার। ৪৩তম ওভারে বিপক্ষ বোলার নান্তেসের ওভারের শেষ দুই বলে বিশাল ছক্কা মারেন টবি আলবার্ট। পরের বোলার ওলি কার্টলে। তাঁর প্রথম চার বলে চারটি ছয় মারার পরেই টবিকে কুর্নিশ জানান দর্শকরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ