Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

সহজেই জিতল ইংল্যান্ড

গ্রুপ শীর্ষে থেকেই বিশ্বকাপের নক-আউটে পৌঁছাল ইংল্যান্ড। গত ম্যাচে ঘানার বিরুদ্ধে ড্র করার পর টমাস টুচেলের দলকে নিয়ে উদ্বেগে ছিলেন সমর্থকরা।

সহজেই জিতল ইংল্যান্ড
  • ২৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইংল্যান্ড-২            :           পানামা-০

Advertisement

নিউ জার্সি: গ্রুপ শীর্ষে থেকেই বিশ্বকাপের নক-আউটে পৌঁছাল ইংল্যান্ড। গত ম্যাচে ঘানার বিরুদ্ধে ড্র করার পর টমাস টুচেলের দলকে নিয়ে উদ্বেগে ছিলেন সমর্থকরা। তবে রবিবার পানামাকে বশ মানাতে বিশেষ বেগ পেতে হয়নি। ২-০ ব্যবধানে জিতে পরের রাউন্ডের টিকিট কনফার্ম করে ফেললেন হ্যারি কেনরা। আগামী বুধবার ইংল্যান্ডের প্রতিপক্ষ কঙ্গো।
‘এল’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছিল টুচেল ব্রিগেড। কিন্তু ঘানার বিরুদ্ধে তেমন দাঁত ফোটাতে পারেনি আপফ্রন্ট। এদিনও দুর্বল পানামার বিরুদ্ধে প্রথমার্ধে গোল পায়নি ইংল্যান্ড। ৬২ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বল বাঁ পায়ের নিখুঁত টোকায় জালে পাঠান বেলিংহ্যাম। (১-০)। পাঁচ মিনিট পরেই ব্যবধান বাড়ান হ্যারি কেন। এক্ষেত্রে বেলিংহ্যামের ক্রস থেকে জোরালো হেডে লক্ষ্যভেদ কেনের (২-০)। গ্রুপের অপর ম্যাচে ঘানাকে ২-১ গোলে পরাস্ত করে নক-আউটে পৌঁছাল ক্রোয়েশিয়া। তাদের দুই গোলদাতা সুসিচ ও নিকোলা ভ্ল্যাসিচ। ৭৩ মিনিটে ঘানার হয়ে ব্যবধান কমান লুকাসেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ