নয়াদিল্লি: পাকিস্তানকে পর পর দুই টেস্টে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে ইংল্যান্ড। সেই সুবাদে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছেন জো রুটরা। ইংল্যান্ড টপকে গিয়েছে শ্রীলঙ্কাকে। ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তারা। গিলরা রয়েছেন পঞ্চম স্থানে। শীর্ষে এখনও অস্ট্রেলিয়া। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। বাংলাদেশ চতুর্থ স্থানে। ভারতের এখনও সাতটি টেস্ট বাকি। তার মধ্যে কমপক্ষে জিততে হবে ছ’টিতে। তাহলে ডব্লুটিসি ফাইনালে খেলার টিকিট পেতে পারেন গিলরা। তবে কাজটা সহজ নয়। ভারতের সিরিজ বাকি নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তবে শ্রীলঙ্কাকে দুই ম্যাচে সিরিজে হোয়াইটওয়াশ করতে পারলে কিছুটা আশা থাকত গম্ভীরের ছেলেদের। কিন্তু কলম্বোয় বাগে পেয়েও শ্রীলঙ্কাকে হারাতে পারেননি জাদেজারা। তাতে আরও কঠিন হয়েছে ফাইনালে ওঠার পথ।



