Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

শেষ চারে ইংল্যান্ড, বিদায়ের মুখে পাকিস্তান

অধিনায়কোচিত শতরানে ইংল্যান্ডকে জেতালেন হ্যারি ব্রুক। সুপার এইটে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর ব্যাটে ভর দিয়েই ২ উইকেটে জয়ী ব্রিটিশরা।

শেষ চারে ইংল্যান্ড, বিদায়ের মুখে পাকিস্তান
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পাল্লেকেলে: অধিনায়কোচিত শতরানে ইংল্যান্ডকে জেতালেন হ্যারি ব্রুক। সুপার এইটে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর ব্যাটে ভর দিয়েই ২ উইকেটে জয়ী ব্রিটিশরা। ৫১ বলে ব্রুকের ১০০ রানে রয়েছে ১০টি চার ও চারটি ছক্কা। ১৬৫ রানের টার্গেট তাড়া করে ১৯.১ ওভারে লক্ষ্যে পৌঁছয় ইংল্যান্ড (১৬৬-৮)। এই জয়ের সুবাদে সেমি-ফাইনালে উঠলেন ব্রুকরা। দুই ম্যাচে তাঁদের পকেটে ৪ পয়েন্ট। অন্যদিকে বিদায়ের মুখে পাকিস্তান। দুই ম্যাচে ১ পয়েন্টেই আটকে তারা।

Advertisement

মঙ্গলবার পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৬৪ তুলেছিল পাকিস্তান। শাহিবজাদা ফারহানই টানলেন। ৪৫ বলে তাঁর ৬৩ রানে রয়েছে সাতটি চার ও দুটো ছক্কা। বাবর আজম (২৪ বলে ২৫), ফখর জামান (১৬ বলে ২৫)শুরুটা ভালো করেও বড় রান তুলতে ব্যর্থ। শেষে শাদাব খান (১১ বলে ২৩) দলের রান ১৬৪’তে পৌঁছে দেন।  ইংল্যান্ডের সফলতম বোলার লিয়াম ডসন (৩-২৪)। জোফ্রা আর্চার (২-৩২), জেমি ওভারটনও (২-২৬) বল হাতে ভরসা জোগালেন। ইংল্যান্ডের শুরুটা অবশ্য ভালো হয়নি। প্রথম বলেই ফিল সল্টকে ফেরান শাহিন শাহ আফ্রিদি (৪-৩০)। পাঁচ ওভারে তিন উইকেট খুইয়ে ধুঁকতে থাকে ইংল্যান্ড। ৩৫-৩ হওয়া ইংল্যান্ডকে অবশ্য ভরসা জোগালেন ব্রুক। উল্লেখ্য, টি-২০ বিশ্বকাপের আসরে প্রথম অধিনায়ক হিসেবে শতরান হাঁকালেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ