Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / খেলা

প্রস্তুতি ম্যাচে কোস্টারিকাকে হারাল ইংল্যান্ড, সুযোগ নষ্ট রোনাল্ডোর

ইংল্যান্ড প্রস্তুতি ম্যাচে কোস্টারিকাকে ৩-০ গোলে হারাল। রোনাল্ডোর অফ ফর্ম নিয়ে উদ্বেগ বাড়ছে। বিস্তারিত পড়ুন।

প্রস্তুতি ম্যাচে কোস্টারিকাকে হারাল ইংল্যান্ড, সুযোগ নষ্ট রোনাল্ডোর
  • ১২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ফ্লোরিডা: অধরা মাধুরী লাভের লক্ষ্য নিয়ে শুক্রবার মার্কিন মুলুকে পা রাখছে পর্তুগাল। ফ্লোরিডার পাম বিচ গার্ডেনে কাপ যুদ্ধের প্রস্তুতি সারবে রবার্তো মার্তিনেজের ছেলেরা। তার আগে দেশের মাটিতে নাইজেরিয়ার বিরুদ্ধে শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল পর্তুগিজরা। ম্যাচে ২-১ গোলে জয় পায় তারা। পর্তুগালের হয়ে জাল কাঁপান পেড্রো নেতো ও ফ্রান্সিসকো কনসেইলো। তবে দলের জয়ের চেয়েও এদিন চর্চায় রইল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অফ ফর্ম। কেরিয়ারের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে খেলতে নামার আগে ছন্দে নেই সিআরসেভেন। নাইজেরিয়ার বিরুদ্ধে যে সব গোল মিস করলেন তিনি, তা দেখে রীতিমতো উদ্বিগ্ন পর্তুগাল অনুরাগীরা। এদিন বিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও বল বাইরে মারেন তিনি। কিছুটা বাধ্য হয়ে দ্বিতীয়ার্ধে রোনাল্ডোকে তুলে নেন কোচ রবার্তো মার্তিনেজ। মাঠ ছাড়ার মুহূর্তে পর্তুগিজ মহাকতারকাকেও বেশ হতাশ দেখায়। বিশ্বকাপের বল গড়ানোর আগে যা মোটেই ভালো সংকেত নয়। 

Advertisement

এদিকে, বিশ্বকাপের আগে ক্রমশ ছন্দে ফিরছে ইংল্যান্ড। মেগা আসরের প্রস্তুতিতে মার্কিন মুলুকে নিউজিল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছিল টমাস টুচেল ব্রিগেড। সেদিন জিতলেও ছেলেদের খেলায় খুব একটা সন্তুষ্ট হতে পারেননি ইংল্যান্ড কোচ। তবে বুধবার কোস্টারিকার বিরুদ্ধে দলের পারফরম্যান্স অবশ্যই স্বস্তিতে রাখছে টুচেলকে। ৩-০ গোলে জিতল থ্রি লায়ন্স। স্কোরশিটে নাম তোলেন ডেকলান রাইস, অ্যান্টনি গর্ডন ও ওলি ওয়াটকিন্স। ম্যাচে প্রতিপক্ষ গোল লক্ষ্য করে ২৭টি শট নেন ইংল্যান্ড অ্যাটাকাররা। স্বাভাবিকভাবেই দলের এই দাপুটে পারফরম্যান্সে অনুরাগীরা স্বস্তিতে।

Advertisement
সম্পর্কিত সংবাদ