Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬

অ্যাপে ঋণ, ২০০ কোটির প্রতারণা, ধৃত ইঞ্জিনিয়ার

অ্যাপের মাধ্যমে অনলাইনে ঋণের ফাঁদ। ২০০ কোটি টাকার বেশি প্রতারণার অভিযোগে ভোপালের এক ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করল নাগপুর সাইবার পুলিশ। জানা গিয়েছে, পাঁচ লক্ষেরও বেশি মানুষকে এই অ্যাপের মাধ্যমে ঠকানো হয়েছে।

অ্যাপে ঋণ, ২০০ কোটির প্রতারণা, ধৃত ইঞ্জিনিয়ার
  • ১০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভোপাল: অ্যাপের মাধ্যমে অনলাইনে ঋণের ফাঁদ। ২০০ কোটি টাকার বেশি প্রতারণার অভিযোগে ভোপালের এক ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করল নাগপুর সাইবার পুলিশ। জানা গিয়েছে, পাঁচ লক্ষেরও বেশি মানুষকে এই অ্যাপের মাধ্যমে ঠকানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃতের নাম কামিল সিদ্দিকি। মাস্ত মানি নামের ওই অ্যাপটি বানিয়েছিলেন তিনি। সহজে ১৫ হাজার টাকা ঋণের লোভে দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষ ওই অ্যাপ ডাউনলোড করেছিল। গ্রাহকদের উপর চাপ সৃষ্টি করে আসল ঋণের কয়েক গুণ টাকা নিত প্রতারক ও তাঁর সহযোগীরা। ১৫ হাজার টাকা ঋণের জন্য সুদ সহ ফেরত দিতে হয়েছে ২৫ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত। টাকা ফেরত দিতে না পারলে বা অস্বীকার করলে অ্যাপ ইনস্টলের সময় হাতিয়ে নেওয়া ব্যক্তিগত ছবি ও তথ্য সমাজমাধ্যমে ফাঁস করে দেওয়ার ভয় দেখানো হত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ