সংবাদদাতা, বারুইপুর: এক ইঞ্জিন ভ্যানচালকের পেটে চাকু চালিয়ে তাঁর টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল এক দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে, বারুইপুর থানার মল্লিকপুরের গণিমায়। আহত ইঞ্জিন ভ্যানচালকের নাম জাহিদুর রহমান মোল্লা। তাঁকে অন্য ভ্যানচালকরা উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার পরে বারুইপুর থানায় অভিযোগ দায়ের হয়। বারুইপুর থানার পুলিস অভিযুক্ত দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ সাব্বির। বাড়ি মল্লিকপুরেই।



