Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

মনোমালিন্যে ইতি

একতা কাপুর ও রাম কাপুরের মনোমালিন্যে ইতি। সদ্য এক অনুষ্ঠানে একে অপরের সঙ্গে ফের বন্ধুত্বপূর্ণ আচরণে ব্যস্ত থাকলেন তাঁরা। ‘

মনোমালিন্যে ইতি
  • ২৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• একতা কাপুর ও রাম কাপুরের মনোমালিন্যে ইতি। সদ্য এক অনুষ্ঠানে একে অপরের সঙ্গে ফের বন্ধুত্বপূর্ণ আচরণে ব্যস্ত থাকলেন তাঁরা। ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’ ধারাবাহিকে সাক্ষী তানওয়ারের সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যকে কেন্দ্র করেই রাম ও একতার মধ্যে মনোমালিন্যের সূত্রপাত। তারপর থেকেই একে অপরের সঙ্গে কথা বলতেন না তাঁরা। প্রকাশ্যে একতাকে কটাক্ষও করেছিলেন রাম। দীর্ঘদিন পর পুরনো মনোমালিন্য ভুললেন তাঁরা। নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে একতার নতুন রিয়্যালিটি শো ‘লক আপ: সচ ইয়া সাজা’। তারই অনুষ্ঠানে একে অপরকে আলিঙ্গন করেন তাঁরা। একতা প্রযোজিত এই রিয়্যালিটি শোতে প্রতিযোগী হিসাবে দেখা যাবে রামকে। তাঁদের একসঙ্গে দেখে খুশি অনুরাগীরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ