Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬

ভিবি-জি রাম জি চালুর পর কমেছে কর্মসংস্থান

গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে একশো দিনের কাজ। প্রকল্প চালুর পর থেকে প্রায় দু’দশক ধরে গ্রামাঞ্চলে জনপ্রিয় এই প্রকল্প।

ভিবি-জি রাম জি চালুর পর কমেছে কর্মসংস্থান
  • ৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে একশো দিনের কাজ। প্রকল্প চালুর পর থেকে প্রায় দু’দশক ধরে গ্রামাঞ্চলে জনপ্রিয় এই প্রকল্প। তবে এবার সেই প্রকল্পের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠে গেল। গত বছর যেখানে ১০০ কোটি ৭ লক্ষ কর্মদিবস তৈরি হয়েছিল। এবার সেখানে কর্মদিবস তৈরি হয়েছে মাত্র ৭০ কোটি ৩২ লক্ষ। আগের থেকে প্রায় ৩৪ শতাংশ কম। ভয়ের আরও কারণ, গত বছরের পরিসংখ্যান ছিল ২১ জুলাই পর্যন্ত। এবার ৩১ জুলাই পর্যন্ত হিসাব নিয়েও কর্মদিবসের নিরিখে আগের বছরের ধারেকাছে পৌঁছানো যায়নি। মঙ্গলবার এক প্রশ্নের উত্তরে কেন্দ্র রাজ্যসভায় এই পরিসংখ্যান প্রকাশ করেছে। কেন এই হাল? বিশেষজ্ঞরা বলছেন আগের এমজিএনআরএম থেকে ভিবি-জি রাম জি চালুর পর থেকেই শর্ত কঠিন হয়েছে। অর্থ পাওয়া নিয়েও অনিশ্চয়তা মাথাচাড়া দিয়েছে। যার নিটফল এই প্রকল্প নিয়ে অনীহা।

Advertisement

প্রতি অর্থবর্ষের প্রথম চারমাসেই একশ দিনের কাজের গতিপ্রকৃতি জানা যায়। গত বছর ১ এপ্রিল থেকে ২১ জুলাই পর্যন্ত ১০০ কোটি ৭ লক্ষ কর্মদিবস তৈরি হয়। আর গত অর্থবর্ষে মোট কর্মদিবস তৈরি হয় ২৩১ কোটি।

Advertisement
সম্পর্কিত সংবাদ