Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

এয়ার ইন্ডিয়ায় বুক করা আসনে বসতেই পারলেন না ইমন, ক্ষোভ

বাড়তি টাকা দিয়ে এয়ার ইন্ডিয়ায় পছন্দের আসন বুক করেছিলেন। অভিযোগ বিমানের সেই আসনে বসতেই পারেননি সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী।

এয়ার ইন্ডিয়ায় বুক করা আসনে বসতেই পারলেন না ইমন, ক্ষোভ
  • ১৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাড়তি টাকা দিয়ে এয়ার ইন্ডিয়ায় পছন্দের আসন বুক করেছিলেন। অভিযোগ বিমানের সেই আসনে বসতেই পারেননি সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী জানিয়েছেন, ‘আমার সঙ্গে যেটা ঘটেছে সেটা অনৈতিক। বিমানবন্দরে দাঁড়িয়ে ওদের প্রশ্ন করি, আমার বুক করা আসন অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে কেন? বারবার জিজ্ঞাসা করা সত্ত্বেও কোনও সদুত্তর পাইনি। যে কর্মী আমাদের সঙ্গে কথা বলছিলেন, তাঁর ব্যবহারও অত্যন্ত খারাপ। আমাদের অসুবিধাতেও তাঁর যেন কিছুই আসে যায় না।’ ঠিক কী হয়েছিল? সদ্য ইন্দোরে একটি অনুষ্ঠান করতে গিয়েছিলেন গায়িকা। সেখান থেকে দিল্লি হয়ে কলকাতা ফেরার কথা ছিল তাঁর। এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী বিমানের টিকিট ছিল। মাস তিন-চার আগেই সেই টিকিট কেটে রেখেছিলেন শিল্পী। রবিবার বিমানে ওঠার আগে কর্মীরা তাঁকে জানান, ওই টিকিট অন্য কেউ বুক করে নিয়েছেন। তাঁকে আসনটি দিয়ে দেওয়া হয়। আচমকা এমন খবরে হতভম্ব হয়ে পড়েন ইমন। পরবর্তীতে এই বিরূপ অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন সঙ্গীতশিল্পী। তাঁর পোস্টে অনেকেই নিজেদের খারাপ অভিজ্ঞতার কথা লিখেছেন। অনেকে জানিয়েছেন, কেবল ডোমেস্টিক ফ্লাইটই নয়, আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রেও এমন নানা অসুবিধার সম্মুখীন হতে হয় যাত্রীদের। ইমন জানিয়েছেন, রবিবারই কলকাতায় ফিরেছেন তিনি। তবে অন্য আসনে বসতে হয়েছে তাঁকে। তাঁর সঙ্গে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ যোগাযোগ করেছিল। তারা জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ