বেঙ্গালুরু: টেক অফের পরেই বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে জরুরি অবতরণ করল ভার্জিন আটলান্টিকের একটি বিমান। ২৭০ জন যাত্রী নিয়ে ওই বিমানটি বেঙ্গালুরু থেকে লন্ডন যাচ্ছিল। প্রযুক্তিগত সমস্যার কারণে পাইলট জরুরি অবতরণে বাধ্য হন বলে জানা যাচ্ছে। তবে যাত্রীরা সকলেই সুরক্ষিত। বেঙ্গালুরু বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, রবিবার সকাল ৮টা ২০ মিনিট নাগাদ বিমানটি টেক অফ করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। টুমাকুরু এলাকায় বিমানটি আধ ঘণ্টার বেশি চক্কর কাটলেও ওই সমস্যার সমাধান হয়নি। এরপরই পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।



