Bartaman Logo
১৩ জুন, ২০২৬

রামমন্দিরে টাকা আত্মসাৎ: সিবিআই তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা

অযোধ্যার রামমন্দিরে দানের টাকা আত্মসাতের অভিযোগে সিবিআই তদন্তের দাবিতে এলাহাবাদ হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের। বিস্তারিত পড়ুন।

রামমন্দিরে টাকা আত্মসাৎ: সিবিআই তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা
  • ১৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: অযোধ্যার রামমন্দিরে ভক্তদের দানের টাকা ও অলঙ্কার আত্মসাতের অভিযোগ উঠেছে। এই অভিযোগ ঘিরে রাজনৈতিক তরজার মধ্যেই এবার নিরপেক্ষ সিবিআই তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হল এলাহাবাদ হাইকোর্টে। শুক্রবার এই জনস্বার্থ মামলাটি করেছেন স্থানীয় আইনজীবী মোহিত অশোক। আদালতে তাঁর আর্জি, এই ইস্যুতে অভিযোগ দায়ের করে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হোক। এই আইনজীবীর আরও দাবি, ভক্তদের দান করা নগদ অর্থ ও অলঙ্কার নিয়ে ক্যাগের নেতৃত্বে অডিটের ব্যবস্থা করতে হবে। অশোকের দায়ের করা জনস্বার্থ মামলা নিয়ে আগামী সপ্তাহে শুনানি হতে পারে বলে খবর। আইনজীবীর বক্তব্য, রামমন্দিরে দানের অর্থ আত্মসাতের খবরে কোটি কোটি ভক্তের আবেগে আঘাত লেগেছে। তাই অভিযোগ ঘিরে নিরপেক্ষ তদন্ত হওয়া আবশ্যক। তাঁর এই জনস্বার্থ মামলায় কেন্দ্রীয় সরকার, সিবিআই, ক্যাগ ও শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে পার্টি হিসাবে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে। সূত্রের খবর, দানের টাকা নয়ছয়ের মতো গুরুত্ব অভিযোগ ওঠায় ইতিমধ্যেই রামমন্দির পরিচালন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করেছে প্রধানমন্ত্রী দপ্তর ও আরএসএস। বিজেপি নেতাদের একাংশ ও সাধুসন্তও নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ