Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গণতন্ত্র ধ্বংস করে জমানা বদলের চেষ্টায় নির্বাচন কমিশন: সেলিম

কমিশন থেকে বিজেপির শীর্ষ নেতৃত্ব, মঙ্গলবার প্রেস ক্লাবের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে কড়া ভাষায় আক্রমণ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

গণতন্ত্র ধ্বংস করে জমানা বদলের চেষ্টায় নির্বাচন কমিশন: সেলিম
  • ২২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কমিশন থেকে বিজেপির শীর্ষ নেতৃত্ব, মঙ্গলবার প্রেস ক্লাবের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে কড়া ভাষায় আক্রমণ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। কখনো চ্যালেঞ্জ ছুড়লেন, অমিত শাহ মাছ নিয়ে প্রচারে নামুন। কখনো আবার বললেন, সাঁজোয়া গাড়ি, মিলিটারি নামিয়ে গণতন্ত্র ফেরানোর চেষ্টা করছে না। 

Advertisement

সিপিএমের অভিযোগ, ইসলামপুরে সোমবার রাতে রাজনৈতিক হিংসার বলি হয়েছেন তাঁদের কর্মী নুর আজম। সেলিম বলেন, কমিশন কাশ্মীর-মণিপুরের তুলনায় বেশি সরঞ্জাম এনেছে। এরিয়া ডমিনেশনের বদলে হাজিরা জানাচ্ছে। তারা ভোটার তালিকাই প্রকাশ করতে পারেনি। যোগী আদিত্যনাথ নেতাজির উক্তিকে বিবেকানন্দের বলে ভাষণ দিয়েছেন। সেলিম বলেন, ইতিহাস পড়েনি। ইতিহাস সম্পর্কে কোনো বোধ নেই। যাঁরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম জানে না, তাঁরা নেতাজি জানবেন কীভাবে? 
বাংলাজুড়ে এত সাঁজোয়া গাড়ি, আধাসেনা আসার বিষয়ে সেলিম বলেন, বজ্রআঁটুনি ফসকা গেরো! শীতলকুচিতে কারা গুলি চালিয়েছিল, তা এখনো জানা যায়নি। কেন্দ্রীয় বাহিনী এলেই যে নিরপেক্ষ নির্বাচন হবে তার কোনো মানে নেই। তা হলে মণিপুর শান্ত হত। লাদাখে সোনম ওয়াংচুককে জেলে থাকতে হত না। এত কিছু নিয়ে এসে কাকে ভয় দেখাতে চাইছে? কেন আমাদের কর্মীকে খুন হতে হল? তিনি আরো বলেন, ইরাকে এফ১৬ বিমানে মিসাইল লাগিয়ে আমেরিকা গণতন্ত্র না ফিরেয়ে জমানা বদল করেছে। এখানে কমিশনও সাঁজোয়া গাড়ি, আধাসেনা এনে গণতন্ত্র ফেরানোর চেষ্টা করছে না, বরং গণতন্ত্র ধ্বংস করে জমানা বদলের ব্যবস্থা করছে।

সম্পর্কিত সংবাদ