Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রদীপ জ্বালাতে গিয়ে অগ্নিদগ্ধ বৃদ্ধা, হাসপাতালে মৃত্যু

বাড়িতে পুজো করার সময়, প্রদীপ জ্বালাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন এক বৃদ্ধা। মৃতার নাম কৃষ্ণা দাস (৬৯)।

প্রদীপ জ্বালাতে গিয়ে অগ্নিদগ্ধ বৃদ্ধা, হাসপাতালে মৃত্যু
  • ১৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাড়িতে পুজো করার সময়, প্রদীপ জ্বালাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন এক বৃদ্ধা। মৃতার নাম কৃষ্ণা দাস (৬৯)। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পাটুলি থানার বাঘাযতীনে। প্রাথমিক তদন্তে পাটুলি থানার পুলিশ জানতে পেরেছে, ঘটনার সূত্রপাত ২৪ জুন সন্ধ্যায়। নিজের বাড়িতে পুজো করার সময়, ধূপকাঠি ও প্রদীপ জ্বালাতে গিয়ে পোশাকে আগুন ধরে যায় কৃষ্ণাদেবীর। গুরুতর অগ্নিদদ্ধ অবস্থায় মহিলাকে পঞ্চসায়র এলাকার এক নামী বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার মহিলার মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে পাটুলি থানার পুলিশ কোনো অসঙ্গতি পায়নি। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে পাটুলি থানার পুলিশ।      

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ