Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ক্রেডিট কার্ডের আবেদন করে ৩ লক্ষ খোয়ালেন প্রবীণ, গ্রেপ্তার ১

বিজ্ঞাপন দেখে ক্রেডিট কার্ডের আবেদন করেছিলেন সল্টলেকের ৭০ বছরের এক প্রবীণ। ক্রেডিট কার্ড পাননি তিনি

ক্রেডিট কার্ডের আবেদন করে ৩ লক্ষ খোয়ালেন প্রবীণ, গ্রেপ্তার ১
  • ১৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বিজ্ঞাপন দেখে ক্রেডিট কার্ডের আবেদন করেছিলেন সল্টলেকের ৭০ বছরের এক প্রবীণ। ক্রেডিট কার্ড পাননি তিনি। উল্টে ৩ লক্ষ টাকা প্রতারণার শিকার হয়ে যান। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সোমবার তাঁকে পানিহাটি থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সত্যজিৎ দাস, পানিহাটির নাটাগড়ের বাসিন্দা। এই ঘটনায় আরও কেউ যুক্ত আছে কি না তা জানতে তদন্ত শুরু হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রবীণের বাড়ি সল্টলেকের ই সি ব্লকে। তিনি ক্রেডিট কার্ড সংক্রান্ত অফার একটি বিজ্ঞাপনে দেখেন। কার্ড নেবেন বলে ঠিক করে যোগাযোগ করেন। তারপর ব্যক্তিগত সমস্ত তথ্য দিয়ে আবেদন জানান। পরে তাঁর কাছে একটি ফোন আসে। নিজের হোয়াটসঅ্যাপ দেখতে বলা হয়। প্রবীণ নিজের হোয়াটসঅ্যাপে দেখেন একটি ডট এপিকে ফাইল পাঠানো হয়েছে। ফোনে তাঁকে জানানো হয়, ওই ফাইলটি ডাউনলোড করতে। তারপর বলে, কিছু জিনিস পরিবর্তন করতে হবে। তা ফোনেই হয়ে যাবে। এরপর প্রতারকদের কথা মতো সেই অ্যাপে ঢুকে কিছু তথ্য বদল করেন। তারপর দেখতে পান, তাঁর ক্রেডিট কার্ড থেকে চারটি লেনদেন হয়ে গিয়েছে। ৩ লক্ষ ১৬ হাজার টাকা উধাও। দ্রুত বিষয়টি ব্যাংকে জানান। এরপর ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালেও অভিযোগ করেন। তারপর ৭ মার্চ বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে কিছু তথ্য হাতে পেয়েছে পুলিশ। তারপর পানিহাটি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ