Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পুজোর ফুল ফেলতে এসে গঙ্গায় মরণঝাঁপ প্রৌঢ়ের

শান্তি ফেরানোর জন্য বাড়িতে যজ্ঞ এবং পুজোর আয়োজন হয়। সেই পুজোর ফুল গঙ্গায় ফেলতে গিয়ে মরণঝাঁপ দিলেন এক প্রৌঢ়। তাঁর নাম মিতেশ মাহাত (৪৬)।

পুজোর ফুল ফেলতে এসে গঙ্গায় মরণঝাঁপ প্রৌঢ়ের
  • ২৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শান্তি ফেরানোর জন্য বাড়িতে যজ্ঞ এবং পুজোর আয়োজন হয়। সেই পুজোর ফুল গঙ্গায় ফেলতে গিয়ে মরণঝাঁপ দিলেন এক প্রৌঢ়। তাঁর নাম মিতেশ মাহাত (৪৬)। হাওড়ার বাসিন্দা ওই প্রৌঢ়। খবর পেয়ে গভীর রাত পর্যন্ত গঙ্গায় তল্লাশি অভিযান চালান বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। নামানো হয় ডুবুরিও। কিন্তু, তাও ওই প্রৌঢ়ের সন্ধান পাওয়া যায়নি। পুলিস সূত্রে খবর, সোমবার দুপুরে কলকাতার চাঁদপাল ঘাট থেকে একটি লঞ্চ রওনা দেয়। গন্তব্য ছিল হাওড়ার রামকৃষ্ণ ঘাট। যাত্রী ঠাসা লঞ্চের একদম ধারে দাঁড়িয়েছিলেন মিতেশ। তাঁর সঙ্গে ছিলেন আরও এক পারিবারিক বন্ধু। আচমকাই লঞ্চের রেলিংয়ে পা দিয়ে ঝাঁপ দেন তিনি। হকচকিয়ে যান বন্ধু। তিনি আর্তনাদ করলে লঞ্চচালক ইঞ্জিন বন্ধ করে দেন। লঞ্চ থেকেই খবর পৌঁছয় রিভার ট্রাফিক পুলিসের কাছে। ঘটনাস্থলে পৌঁছয় তারা। বেশ কিছুক্ষণ ধরে খোঁজাখুঁজি করলেও তাঁর সন্ধান মেলেনি। এরপরেই উত্তর বন্দর থানায় খবর দেয় রিভার ট্রাফিক পুলিস। নিখোঁজ মিতেশের বন্ধুকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই অবসাদ ভুগছিলেন মিতেশ ও তাঁর পরিবার। আর্থিক অনটনও চলছিল। সেই দশা কাটাতে বাড়িতে পুজোর আয়োজন করা হয়। সেই পুজোয় উপস্থিত ছিলেন মিতেশের সঙ্গে থাকা সেই বন্ধুও। পুজো শেষে দুই বন্ধু মিলে গঙ্গায় ফুল ফেলার জন্য লঞ্চ ধরেন। সেই কাজ শেষ করে হাওড়ার দিকে ফেরার পথেই ঘটনাটি ঘটে। অবসাদের কারণে আত্মহত্যার চেষ্টা বলে প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান। লালবাজার জানিয়েছে, নিখোঁজের সন্ধান চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ