Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

নেতাজিকে কু-মন্তব্য, প্রতিবাদে সাগর থেকে পাহাড় পদযাত্রা বজবজের বৃদ্ধের

নেতাজি সুভাষচন্দ্র বসুকে কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে সাগর থেকে পাহাড় পর্যন্ত পদযাত্রা শুরু করলেন বজবজের বাসিন্দা বৃদ্ধ অতীন হালদার।

নেতাজিকে কু-মন্তব্য, প্রতিবাদে সাগর থেকে পাহাড় পদযাত্রা বজবজের বৃদ্ধের
  • ২৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: নেতাজি সুভাষচন্দ্র বসুকে কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে সাগর থেকে পাহাড় পর্যন্ত পদযাত্রা শুরু করলেন বজবজের বাসিন্দা বৃদ্ধ অতীন হালদার। মঙ্গলবার সকালে তিনি গঙ্গাসাগরের সমুদ্র সৈকত থেকে হাঁটা শুরু করেন। তা শেষ হবে দার্জিলিঙে গিয়ে। এদিন অতীনবাবুর কাঁধে ছিল জাতীয় পতাকা। পিঠে ও বুকে ঝোলানো নেতাজির ছবি। পিঠে ঝোলানো ছবির উপর লেখা প্রতিবাদের বার্তা। লেখা, নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে সাগর থেকে পাহাড় পদযাত্রা। তিনি এই যাত্রার সঙ্গী হিসাবে পিঠে ঝোলানো একটি ব্যাগ সঙ্গে রেখেছেন। ব্যাগের ভিতর আছে জল ও শুকনো খাবার। রয়েছে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও। তাঁর দাবি, বর্তমান যুবসমাজ স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ভুলতে বসেছে। সেই ইতিহাস জাগরিত করে রাখার জন্য কোনো উদ্যোগ গ্রহণ হয়নি। তাই সেই ইতিহাস বাঁচিয়ে রাখার তাগিদে ও যুব সমাজকে জাগরিত করতে তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন। ৬৮ বছরের বৃদ্ধ অতীন হালদার বলেন, ‘ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে নেতাজির অবদান অপরিসীম। কিন্তু তাঁর অবদানকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে কতিপয় মানুষ তাঁকে নিয়ে কুরুচিকর ও অপমানজনক মন্তব্য করছেন। পশ্চিমবঙ্গবাসী তার প্রতিবাদ জানিয়েছে। আমি এক অন্য ধরনের প্রতিবাদের রাস্তা বেছে নিয়েছি। নেতাজিকে স্মরণ করে সাগর থেকে পাহাড় পর্যন্ত পদযাত্রা করব। যুব সমাজের কাছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরব।’  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ