Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬

বৃষ্টিতে মুম্বইয়ে গাছ পড়ে মৃত বৃদ্ধ

মুম্বইয়ে বৃষ্টিজনিত দুর্ঘটনায় প্রাণ গেল আরও একজনের। ঘটনা কুরলা পূর্বের নৌপাড়া অঞ্চলের। রবিবার সকালে প্রবল বৃষ্টির মধ্যেই স্থানীয় বিএমসি স্কুল সংলগ্ন একটি দোকানের উপর গাছ ভেঙে পড়ে।

বৃষ্টিতে মুম্বইয়ে গাছ পড়ে মৃত বৃদ্ধ
  • ৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: মুম্বইয়ে বৃষ্টিজনিত দুর্ঘটনায় প্রাণ গেল আরও একজনের। ঘটনা কুরলা পূর্বের নৌপাড়া অঞ্চলের। রবিবার সকালে প্রবল বৃষ্টির মধ্যেই স্থানীয় বিএমসি স্কুল সংলগ্ন একটি দোকানের উপর গাছ ভেঙে পড়ে। ছাদ ভেঙে চাপা পড়েন বৃদ্ধ দোকানদার। দীর্ঘক্ষণ এভাবেই পড়েছিলেন ষাটোর্ধ্ব ইউনুস কুন্দাওয়ালা। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। বৃহন্মুম্বই পুরসভা সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় একাধিক গাছ পড়েছে। বৃষ্টিজনিত দুর্ঘটনায় এর আগে প্রাণ হারিয়েছে ৩ জন। গত ৩০ জুন মুম্বইয়ে একটি গাছ ভেঙে স্কুলবাসের উপর পড়লে ১১ বছরের এক ছাত্রের মৃত্যু হয়। অন্যদিকে, মীরা-ভাইন্দর এলাকাযতেও আচমকা গাছ ভেঙে পড়ে প্রাণ হারান এক ব্যক্তি। শুধু গাছ ভেঙে পড়াই নয়, গত ২ জুলাই সাকিনাকা এলাকায় প্রবল বর্ষণের মধ্যে কাজে যাওয়ার পথে একটি খোলা ম্যানহোলে পড়ে ৫৫ বছরের এক প্রৌঢ়ের মৃত্যু হয় বলে অভিযোগ। 

Advertisement

এদিকে, রবিবারও মুম্বইয়ে রেড অ্যালার্ট জারি ছিল। গত ২৪ ঘণ্টায় মুম্বইয়ের একাধিক এলাকায় ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। কিছু অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ ৩০০ মিলিমিটার পর্যন্ত পৌঁছেছে বলে প্রশাসন জানিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ