Bartaman Logo
৯ জুন, ২০২৬

ভদোদরায় বাসস্ট্যান্ড ভেঙে বৃদ্ধের মৃত্যু

গুজরাতের ভদোদরায় মর্মান্তিক দুর্ঘটনা। শুক্রবার বিকালে এক বাসস্ট্যান্ডের কিছুটা অংশ আচমকা ভেঙে পড়ে। তার নীচে চাপা পড়ে ৬০ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যু হয়।

ভদোদরায় বাসস্ট্যান্ড ভেঙে বৃদ্ধের মৃত্যু
  • ১১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভদোদরা: গুজরাতের ভদোদরায় মর্মান্তিক দুর্ঘটনা। শুক্রবার বিকালে এক বাসস্ট্যান্ডের কিছুটা অংশ আচমকা ভেঙে পড়ে। তার নীচে চাপা পড়ে ৬০ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সায়াজিগঞ্জ এলাকার সেন্ট্রাল বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটেছে। বাসস্ট্যান্ডের কিছুটা অংশ প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি ছিল। সেটি আচমকাই ধসে যায়। নীচে চাপা পড়েন এক বৃদ্ধ। দমকল ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ধ্বংসস্তূপ সরিয়ে আহত বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনা এড়াতে এলাকা ঘিরে ফেলা হয়। বাস চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প রুট চালু করা হয় বলে পুলিশ জানিয়েছে। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। কার গাফিলতিতে এই দুর্ঘটনা, সেই খোঁজ চলছে। দায় প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ