রাস্তা পেরোতে গিয়ে দ্রুতগামী মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। সোমবার বিকেলে খড়্গপুর মহাকুমার বেলদা বাস ডিপো সংলগ্ন রাজ্য সড়কে ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে দাঁতনের নন্দকুড়িয়া এলাকার বনমালী দাসের। তার বয়স ৮৮। জখম হয়েছেন মোটর বাইক আরোহী।



