Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

পিনাইল ক্যান্সার থেকে মুক্তি বৃদ্ধের, সৌজন্যে এইচসিজি ক্যান্সার হাসপাতাল

পিনাইল ক্যান্সার থেকে মুক্তি পেলেন ৬২ বছরের এক বৃদ্ধ। বছরখানেক ধরে তাঁর যৌনাঙ্গে বাসা বেঁধেছিল ক্যান্সারটি। অস্বাভাবিক ফুলে যাওয়া দেখে তিনি নিউটাউনের এইচসিজি ক্যান্সার হাসপাতালের চিকিৎসকদের দ্বারস্থ হন।

পিনাইল ক্যান্সার থেকে মুক্তি বৃদ্ধের, সৌজন্যে এইচসিজি ক্যান্সার হাসপাতাল
  • ১৬ এপ্রিল, ২০২৬ ১২:০৪
Prefer us on Google

• পিনাইল ক্যান্সার থেকে মুক্তি পেলেন ৬২ বছরের এক বৃদ্ধ। বছরখানেক ধরে তাঁর যৌনাঙ্গে বাসা বেঁধেছিল ক্যান্সারটি। অস্বাভাবিক ফুলে যাওয়া দেখে তিনি নিউটাউনের এইচসিজি ক্যান্সার হাসপাতালের চিকিৎসকদের দ্বারস্থ হন। পর্যায়ক্রমে বুক ও তলপেটের সিইসিটি স্ক্যান হয়। তখনই ধরা পড়ে বৃদ্ধ স্টেজ টি ২ পিনাইল ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসকরা জানান, এটি এক ধরনের বিরল ক্যান্সার। প্রতি এক লক্ষ পুরুষে তিনজন আক্রান্ত হন। হাসপাতালের ইউরোঅঙ্কোলজি এবং রোবটিক সার্জারির প্রধান ডাঃ রাজীব আগরওয়াল এবং টিম ক্যান্সার আক্রান্ত যৌনাঙ্গের অংশটি বাদ দেন। 

Advertisement

এই ধরনের ক্যান্সারে নিকটবর্তী লসিকা গ্রন্থিতে রোগ ছড়ানোর সমূহ আশঙ্কা থাকে। তাই মিনিমাল ইনভেসিভ রোবটিক সার্জারির মাধ্যমে দু’পাশের কুচকির লসিকা গ্রন্থি বাদ দেওয়া হয়। 
রোগী এখন সম্পূর্ণ সুস্থ। হাঁটাচলাতে কোনো সমস্যা হচ্ছে না। এমনই দাবি হাসপাতালের।

সম্পর্কিত সংবাদ