Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

লড়ির ধাক্কায় প্রাণ হারাল প্রৌঢ় ব্যবসায়ী

সাত সকালে ঘটল ভয়াবহ দূর্ঘটনা। আজ রবিবার ভোর সাড়ে ৫টা নাগাদ মাদারিহাটের শিশুবাড়ি এলাকায় ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে সড়কে একটি লড়ির ধাক্কায় মৃত্যু হয় এক প্রৌঢ় ব্যবসায়ীর

লড়ির ধাক্কায় প্রাণ হারাল প্রৌঢ় ব্যবসায়ী
  • ৮ মার্চ, ২০২৬ ১৬:০৩
Prefer us on Google

 সংবাদদাতা, আলিপুরদুয়ার: সাত সকালে ঘটল ভয়াবহ দূর্ঘটনা। আজ রবিবার ভোর সাড়ে ৫টা নাগাদ মাদারিহাটের শিশুবাড়ি এলাকায় ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে সড়কে একটি লড়ির ধাক্কায় মৃত্যু হয় এক প্রৌঢ় ব্যবসায়ীর। মৃতের নাম বিমল দত্ত(৫৫)। শিশুবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন তিনি। অভিযোগ এদিন সকালে বাড়ি থেকে বেড়িয়ে দোকানে যাচ্ছিলেন তিনি, ঠিক সেই সময় একটি লড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার ৩০ থেকে ৩৫ মিনিট পর্যন্ত বেঁচেছিলেন তিনি। কিন্তু তাঁকে কেউ উদ্ধার করেনি। ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যাক্তির। দুর্ঘটনার অনেক পর ঘটনাস্থলে আসে পুলিশ।  ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠান তাঁরা। এই ঘটনার প্রতিবাদে সকাল ছ'টা থেকে পথ অবরোধ করে স্থানীয়রা। পুলিশের হস্তক্ষেপে সকাল সাড়ে ৭টা নাগাদ অবরোধ তুলে নেওয়া হয়। 

Advertisement

জেলা পুলিশের পরিসংখ্যান মোতাবেক মাদারিহাট থেকে এথেলবাড়ি পর্যন্ত গত পাঁচ বছরে এই ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে সড়কে ১২০ জন মানুষ দূর্ঘটনার শিকার হয়েছেন। পুলিশ সুপার অমিত কুমার শাহ জানিয়েছেন, দুর্ঘটনার পর পুলিশ পৌঁছাতে কেন দেরি হল তা খতিয়ে দেখা হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ