সম্প্রতি অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ানস অব ইন্ডিয়া (এপিআই)-এর তরফে মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত হল ৮০ তম অ্যাপিকন ২০২৫। এপিআই-এর সর্বভারতীয় সভাপতি ডাঃ জ্যোতির্ময় পাল জানান চারদিন ব্যাপী সম্মেলনে দেশ প্রায় ১১ হাজার প্রতিনিধি এই কনফারেন্সে অংশ নেন। আমেরিকা, মালয়েশিয়ার মতো রাষ্ট্র অভ্যাগতরা যোগ দিয়েছিলেন সম্মেলনে।



