Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

এক দিনের ক্রিকেটকে বিদায় জানালেন অজি অলরাউন্ডার মার্কাস স্টোইনিস

এক দিনের ক্রিকেটকে বিদায় জানালেন অজি অলরাউন্ডার মার্কাস স্টোইনিস
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
কলকাতা, ৬ ফেব্রুয়ারি: চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই জোর ধাক্কা খেল অস্ট্রেলিয়া শিবির। এক দিনের ক্রিকেটকে আচমকা বিদায় জানালেন তারকা অলরাউন্ডার মার্কাস স্টোইনিস। চ্যাম্পিয়নস ট্রফির জন্য যে প্রাথমিক দল গঠন করেছিল অস্ট্রেলিয়া, সেই দলেও সুযোগ পেয়েছিলেন স্টোইনিস। কিন্তু অবসর নেওয়ার ফলে আর তিনি খেলবেন না। পরিবর্তে নতুন কাউকে খুঁজতে হবে অস্ট্রেলিয়াকে। তবে দেশের হয়ে টি-২০ খেলা চালিয়ে যাবেন অজি অলরাউন্ডার।  
Advertisement
অবসর নিয়ে স্টোইনিস সমাজ মাধ্যমে লেখেন, “অস্ট্রেলিয়ার হয়ে একদিনের ক্রিকেট খেলা প্রতিবারই আমার জন্য অভূতপূর্ব মুহূর্ত ছিল। এর জন্য আমি কৃতজ্ঞ। দেশের হয়ে প্রতিনিধিত্ব করা একটি গর্বের বিষয়। সারা জীবন আমি এটি মনে রাখব। তবে এই সিদ্ধান্ত  সহজ ছিল না। কিন্তু আমি বিশ্বাস একদিনের ক্রিকেট থেকে সরে আসার এটিই আমার আদর্শ সময়। আমি আমার জীবনের পরবর্তী অধ্যায়ে পুরোপুরি মনোনিবেশ করতে চাই।”
২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন স্টোইনিস। অস্ট্রেলিয়ার হয়ে তিনি মোট ৭১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে খেলেছেন। ব্যাট হাতে তিনি করেছেন ১৪৯৫ রান। তাঁর ঝুলিতে সেঞ্চুরির সংখ্যা ১টি এবং হাফ সেঞ্চুরি করেছেন মোট ৬টি। তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত রান ১৪৬ (অপরাজিত)। বল হাতে স্টোইনিস নিয়েছেন মোট ৪৮টি উইকেট।
Advertisement
সম্পর্কিত সংবাদ