Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

জন্মশতবর্ষে ঋত্বিক ঘটকের আটটি ছবি পুনরুদ্ধার করা হল

ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ। সেই উপলক্ষ্যে তাঁর আটটি ছবি ‘৪কে’ প্রযুক্তিতে পুনরুদ্ধার করা হল। ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের অধীনে ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অব ইন্ডিয়ার তরফে এই কাজ করা হয়েছে।

জন্মশতবর্ষে ঋত্বিক ঘটকের আটটি ছবি পুনরুদ্ধার করা হল
  • ৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ। সেই উপলক্ষ্যে তাঁর আটটি ছবি ‘৪কে’ প্রযুক্তিতে পুনরুদ্ধার করা হল। ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের অধীনে ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অব ইন্ডিয়ার তরফে এই কাজ করা হয়েছে। ‘মেঘে ঢাকা তারা’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘অযান্ত্রিক’, ‘বাড়ি থেকে পালিয়ে’, ‘কোমল গান্ধার’, ‘নাগরিক’, ‘যুক্তি তক্কো আর গপ্পো’র মতো বিখ্যাত ছবিগুলি এবার ঝকঝকে ভার্সনে দেখার সুযোগ মিলবে। ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উপলক্ষ্যে এফডিসি-এনএফএআই ব্রিটেনের ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউট-এর সঙ্গে যৌথভাবে লন্ডনের বিএফআই সাউথব্যাংক-এ একটি রেট্রোস্পেকটিভ বা চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। সেখানেই ‘৪কে’ ভার্সনে ছবিগুলি দেখতে পাওয়া যাবে। পরিচালকের মূল ভাবনা ও দৃশ্যের সৌন্দর্যকে অক্ষুণ্ণ রাখতে রং সংশোধনের কাজে সরাসরি তত্ত্বাবধান করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমাটোগ্রাফার অভিক মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘এমন একটি কর্মযজ্ঞে যুক্ত থাকতে পারাটাই ভাগ্যের।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ