Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬

হিমাচলে ১০০ ফুট গভীর খাদে বাস, মৃত্যু আটজনের, জখম আরো ১১

নিয়ন্ত্রণ হারিয়ে ১০০ ফুট গভীর খাদে গিয়ে পড়ল বাস। ঘটনাস্থলেই প্রাণ হারালেন অন্তত সাতজন যাত্রী। জখম আরো অন্তত ১১।

হিমাচলে ১০০ ফুট গভীর খাদে বাস, মৃত্যু আটজনের, জখম আরো ১১
  • ৮ আগস্ট, ২০২৬ ১৩:৫৮
Prefer us on Google

সিমলা, ৮ আগস্ট: নিয়ন্ত্রণ হারিয়ে ১০০ ফুট গভীর খাদে গিয়ে পড়ল বাস। ঘটনাস্থলেই প্রাণ হারালেন অন্তত সাতজন যাত্রী। জখম আরো অন্তত ১১। তাঁদের কয়েকজনের আঘাত গুরুতর। শনিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে হিমাচলের চাম্বা জেলায়। জখম ব্যক্তিদের স্থানীয় তিসসা হাসপাতালে চিকিৎসা চলছে।

Advertisement

জানা গিয়েছে, ২০-২৫ জন যাত্রী নিয়ে তিসসা থেকে বাইরাগড় যাচ্ছিল বাসটি। পাহাড়ি পথে একটি মোড় ঘোরার সময় ঘটে বিপর্যয়। যাত্রী সহ বাসটি রাস্তা থেকে ছিটকে গিয়ে পাশের গভীর খাদে গিয়ে পড়ে। হতাহতদের অধিকাংশই স্থানীয় বাসিন্দা। তাঁরা চাম্বা টাউনে যাচ্ছিলেন। দুর্ঘটনায় নিহতদের মধ্যে বাসের চালক ও খালাসি আছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
চাম্বার পুলিশ সুপার বিজয় সাকলানি বলেন, ‘দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। পুলিশ সমস্ত দিক তদন্ত করবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ