Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

১০ ডাউনিং স্ট্রিটে সাড়ম্বরে পালিত হল ইদ

সাড়ম্বরে ইদ পালন করা হল ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটে। দেশটির মুসলিম সমাজের বহু নেতা উপস্থিত ছিলেন এই উদযাপনে

১০ ডাউনিং স্ট্রিটে সাড়ম্বরে পালিত হল ইদ
  • ২৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রূপাঞ্জনা দত্ত, লন্ডন: সাড়ম্বরে ইদ পালন করা হল ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটে। দেশটির মুসলিম সমাজের বহু নেতা উপস্থিত ছিলেন এই উদযাপনে। বিশ্বাস ও সংস্কৃতির উদযাপনের পাশাপাশি ঐক্য, সহনশীলতা ও অন্তর্ভুক্তির বার্তাও দেওয়া হল এই অনুষ্ঠান থেকে। 

Advertisement

সম্প্রতি ট্রফালগার স্কোয়ারে ইদের প্রার্থনা নিয়ে বিতর্ক তৈরি হয়। সেই আবহে এদিনের উদযাপন ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। বিতর্কিত ওই ঘটনা সম্পর্কে স্টারমার বলেন, ‘ইদের উদযাপন নিয়ে কুমন্তব্য লজ্জাজনক। প্রকাশ্যে ধর্মীয় সমাবেশ ও প্রার্থনা ব্রিটিশ সংস্কৃতির অঙ্গ। তা নিয়ে আমাদের গর্ব অনুভব করা উচিত।’ পাশাপাশি পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কথাও উঠে আসে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বক্তব্যে। তিনি জানান, সংঘাত নিরসনে পদক্ষেপ করছে ব্রিটেন সরকার। 
গত কয়েকবছরে ব্রিটেনের বিভিন্ন প্রান্তে মুসলিমদের উপর হিংসা নিয়েও এদিন মুখ খোলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ম্যাঞ্চেস্টার ও ব্রিঘটনের ঘটনার নিন্দা করে তিনি বলেন, ‘ঘৃণাজনিত অপরাধ কমার পরিবর্তে বেড়ে চলেছে। এটা খুবই দুঃখজনক।’ তিনি উল্লেখ করেন, কোনো বিশেষ সম্প্রদায়ের উপর হামলার ঘটনা, আদতে গোটা দেশের উপরেই আক্রমণের সামিল। ঘৃণা ও বিভেদের বাড়বাড়ন্ত ঠেকাতে সরকার পদক্ষেপ নিয়েছে। 
মুসলিমদের উপর আক্রমণের নিন্দা করেন স্বরাষ্ট্র দপ্তরের সচিব শাবানা মাহমুদ, লন্ডনের মেয়র স্যার সাদিক খানও। অতিথিদের তালিকায় ছিলেন দার্জিলিং এক্সপ্রেসের শেফ আসমা খানও। আসমার জন্ম ও বেড়ে ওঠা শহর কলকাতাতেই। 

সম্পর্কিত সংবাদ