Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজ্যজুড়ে সাড়ম্বরে পালিত ঈদ, চলল শুভেচ্ছা বিনিময়

রমজান মাসের শেষে পালিত হল ঈদ। সকাল থেকেই ধর্মপ্রাণ মানুষের জমায়েত ছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে। সোমবার সকালে ঈদের নামাজ শেষ হওয়ার পর শুভেচ্ছা বিনিময় চলে দিনভর।

রাজ্যজুড়ে সাড়ম্বরে পালিত ঈদ, চলল শুভেচ্ছা বিনিময়
  • ১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: রমজান মাসের শেষে পালিত হল ঈদ। সকাল থেকেই ধর্মপ্রাণ মানুষের জমায়েত ছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে। সোমবার সকালে ঈদের নামাজ শেষ হওয়ার পর শুভেচ্ছা বিনিময় চলে দিনভর। উল্লাসে মেতে ওঠে আট থেকে আশি।  সকাল থেকেই জমজমাট ভিড় ছিল হাওড়া শহরের রাস্তায়। বাঁকড়া জামে মসজিদ, পিলখানা মসজিদ, নিবড়া মারকাস মসজিদ সহ শহরের ছোট বড় মসজিদে নামাজ পড়তে ভিড় করেন বহু মানুষ। বাঁকরা, কাজিপাড়া, জিটি রোডের বিভিন্ন জায়গায় রাস্তার ধারে বিরিয়ানি, কাবাবের দোকানে উপচে পড়া ভিড় দেখা গিয়েছে। যান নিয়ন্ত্রণে সিটি পুলিসের তরফে বাড়তি বাহিনী মোতায়েন করা হয়। হুগলির ফুরফুরা শরিফ থেকে চুঁচুড়া কারবালা ময়দান, সর্বত্র উৎসাহের সঙ্গে নির্বিঘ্নে পালিত হল খুশির ঈদ। রিষড়ার ওয়েলিংটন জুটমিলের মাঠে নামাজ আদায়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরে ফুরফুরায় পীর ও পীরজাদাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাতে গিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়। শুভেচ্ছা জানাতে পাণ্ডুয়ার কলবাজারে গিয়েছিলেন আরেক তৃণমূল কংগ্রেস সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। 

Advertisement

টিটাগড়ের ঈদগাহ ময়দানে নামাজ পাঠে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। ছিলেন স্থানীয় বিধায়ক রাজ চক্রবর্তী, দুই পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ও কমলেশ সাউ, পুরসভার কাউন্সিলাররা। ভিড়ের জেরে বি টি রোডের একদিকে বন্ধ হয়ে যায় যান চলাচল। তবে নির্বিঘ্নে ঈদ পালন হয়েছে বারাকপুর শিল্পাঞ্চল জুড়ে। কড়া পুলিসি ব্যবস্থা ছিল। বারুইপুর আদালত চত্বরে ঈদের নামাজে অংশ নেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বারুইপুরে ঈদের অন্যতম আকর্ষণ মদারাট পঞ্চায়েত এলাকায় অস্ট্রেলিয়ান সিডনি অপেরা হাউস। এর উদ্বোধন করেন বিমান বন্দ্যোপাধ্যায়।

সম্পর্কিত সংবাদ